News Flash

  • Home
  • Uncategorized
  • বৈদ্যুতিন হিটারে মুখ রেখে স্ত্রীকে হত্যা, মহড়া দিয়ে ঘটনা স্বীকার করল স্বামী
Image

বৈদ্যুতিন হিটারে মুখ রেখে স্ত্রীকে হত্যা, মহড়া দিয়ে ঘটনা স্বীকার করল স্বামী

muder photoনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ স্ত্রীকে পরিকল্পিত ভাবে হত্যা করে দূর্ঘটনার নাটক রচনা করে রেহাই পেলনা স্বামী৷ নিছক দূর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায়নি উদয়পুরের আর কে পুর থানার অধীন ছাতারিয়া গ্রামের মিঠুন রহমানের স্ত্রী শারিকা বেগম ওরফে বুল্টির৷ পুলিশী জেরার মিঠন স্বীকার করেছে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে৷ শুধু তাই নয়, পুলিশ সহ প্রশাসনের আধিকারীকদের সামনে মহড়া দিয়ে দেখিয়েছে কিভাবে শারিকা বেগমনে হত্যা করেছে সে৷
সংবাদে প্রকাশ, গত ২৮ অক্টোবর ছাতারিয়া গ্রামের নিজ বাড়িতেই মিঠুন রহমানের স্ত্রী শারিকা বেগম ঘরের হিটারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সেখানেই তার মৃত্যু হয়৷ স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর জখম হয়েছে মিঠুন৷ এই নাটক রচনা করে বাঁচতে চেয়েছিল স্ত্রী হন্তারক মিঠুন৷ কিন্তু তাঁর এই মনগড়া কাহিনী মানতে নারাজ ছিলেন মৃতার বাপের বাড়ির লোকজন৷ তারা আর কে পুর থানায় সরাসরি অভিযোগ করেছেন মিঠুন রহমান তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে৷ সেই মোতাবেক ২৯ অক্টোবর আর কে পুর থানায় একটি মামলা হয়৷ মামলার প্রেক্ষিতে পুলিশ মিঠুন রহমানকে গ্রেপ্তার করেছে৷ পরদিন আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদন অনুযায়ী চার দিনের পুলিশ রিমান্ডে রাখার জন্য নির্দেশ দেন মিঠুনকে৷ পুলিশ রিমান্ডে নিয়ে মিঠুন রহমানকে জোর জিজ্ঞাসাবাদ করেছে৷ পুলিশী জেরায় মিঠুন স্বীকার করেছে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে৷ সেই মোতাবেক বুধবার মিঠুনকে তার নিজ বাড়িতে নিয়ে যায় পুলিশ৷ স্থানীয় জনগণ ও পুলিশ এবং প্রশাসনের আধিকারীকদের সামনে মিঠুন রহমান মহড়া দিয়েছে এই খুনের ঘটনার৷
মিঠুন যে মহড়া দিয়েছে তাতে দেখা গিয়েছে, ঐদিন সে শারিকা বেগমের চুলের মুঠি ধরে ঘরে রাখা বৈদ্যুতিন হিটারের মধ্যে মুখ লাগিয়ে দেয়৷ তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয় শারিকা৷ সেই সঙ্গে মিঠুনও৷ বরাত জোরে বেঁচে গিয়েছে মিঠুন৷ কিন্তু তার পরিকল্পনা বাস্তব রূপ পেয়েছে৷ স্ত্রী শারিকা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ পরবর্তী সময়ে পড়শিদের সামনে বিদ্যুৎস্পৃষ্টের একটি নিছক দূর্ঘটনার কাহিনী শুনিয়ে পাড় পাওয়ার চেষ্টা করেছে মিঠুন৷ কিন্তু, মৃতার বাপের বাড়ির লোকজনের দৃঢ় বিশ্বাস ছিল মিঠুনই শারিকা বেগমকে হত্যা করেছে৷ সেই মোতাবেক পুলিশ মামলা নিয়ে তদন্তে নামে৷ এদিকে, এদিন পুলিশ মিঠুন রহমানকে আদালতে তোলে৷ বিচারক তাকে চৌদ্দ দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ এই হত্যাকান্ডের রহস্য ভেদ হতেই গোটা ছাতারিয়া গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এলাকাবাসী মিঠুন রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top