News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন সেনার আত্মহত্যাকে ঘিরে দিল্লীতে রাজনৈতিক নাটক
Image

প্রাক্তন সেনার আত্মহত্যাকে ঘিরে দিল্লীতে রাজনৈতিক নাটক

suicideনয়াদিল্লি, ২ নভেম্বর৷৷ প্রাক্তন সেনা কর্মীর আত্মহত্যাকে ঘিরে বুধবার দিনভর দিল্লিতে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হল৷ সমবেদনা জানাতে গিয়ে পুলিশ আটকে দেয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে৷ পরবর্তী সময়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়৷ শুধু তাই নয়, প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকেও পুলিশ আটক করে নিয়ে যায় থানায়৷ পরিস্থিতি আরো ঘোলাটে হয়, যখন থানার ভেতর পুলিশ কর্মীদের শাসান কংগ্রেস সহ সভাপতি৷ পুলিশ রাহুল গান্ধীকে ছেড়ে দিলেও আটক করে রাখে প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে৷ এদিকে, সমবেদনা জানাতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোডিয়াকেও পুলিশ আটক করে৷ এদিন, প্রথমবার থানা থেকে রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হলেও আবারও তাঁকে ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আটক করা হয়৷ আটকে দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও৷ ফলে তিনি প্রাক্তন ঐ সেনাকর্মীর মৃত্যুতে হাসপাতালে গিয়ে সমবেদনা জানাতে পারেন নি বলে ক্ষোভ ব্যক্ত করেন৷ ফলে, এক পদ এক পেনশন চালু না হওয়ায় প্রাক্তন সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি৷
মঙ্গলবার দিল্লির একটি পার্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়াল এক পদ এক পেনশন চালু না হওয়ায় আত্মহত্যা করেন৷ বুধবার, প্রয়াত রামকিষাণকে শেষ শ্রদ্ধা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী৷ কিন্তু তাঁকে হাসপাতালে ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ৷ এমনকি প্রাক্তন সেনা কর্মীর পরিবারের সদস্যদেরও রাহুল গান্ধীর সাথে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মাণীশ সিসোডিয়াকেও এদিন হাসপাতালে ঢুকতে বাধা দিয়ে তাঁকে আটক করে দিল্লি পুলিশ৷ আটকে দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও৷ এই ঘটনার পর রাহুল ও আম আদমি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ রাহুল এদিন ট্যুইট করে বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবার আর্জি জানাচ্ছি সৈন্যদের প্রাপ্য আদায়ের জন্য যেন সংগ্রাম না করতে হয়৷ এক পদ এক পেনশন অর্থবহভাবে রূপায়ণ করতে হবে৷ সুবেদার রামকিষাণ গ্রেওয়ালের পরিবারকে সমবেদনা জানাচ্ছি৷ তাঁর মৃত্যু খুবই শোকাহত৷
পাশাপাশি তাঁকে হাসপাতালে ঢুকতে বাধাদান প্রসঙ্গে রাহুল প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন৷ বিষয়টি নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক পদ এক পেনশন নিয়ে মিথ্যা কথা বলার অভিযোগ এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কেজরিওয়াল বলেছেন, এক পদ এক পেনশন রূপায়িত হয়েছে দাবি করে মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী৷ এভাবে প্রাক্তন সমরকর্মীদের চূড়ান্তভাবে ঠকানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন৷ তাঁর প্রশ্ণ, এক পদ এক পেনশন রূপায়িত হলে রামকিষাণ কেন আত্মহতা করলেন? পাশাপাশি সিসোডিয়াকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেজরিওয়াল৷ তাঁর দাবি, ভয় পেয়েছেন মোদি৷
এদিন, হাসপাতালে গিয়ে প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে সহমর্মিতা জানানোর জন্য দেখা করার চেষ্টা করলে আটক করা হয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে৷ তাঁকে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়৷ এক ঘন্টা দশ মিনিট তাঁকে থানায় বসিয়ে রাখা হয়৷ শুধু তাই নয়, আটক করা হয় প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকেও৷ রাহুলকে একসময় পুলিশ থানা থেকে ছেড়ে দিতে চাইলে পুলিশ কর্মীদের তখন শাসিয়েছেন কংগ্রেস সহ সভাপতি৷ তিনি থানায় পুলিশ কর্মীদের ধমক দিয়ে বলেন, প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে গ্রেপ্তার করতে আপনাদের লজ্জা করে না৷ তিনি পুলিশকে তাদের ছেড়ে দেওয়ার জন্য বলেন৷ কিন্তু পুলিশ তখন প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে ছাড়তে চাইছিল না৷ তাতে, রাহুল প্রশ্ণ তুলে বলেন, একজন সেনাকর্মীর বাবা ও ছেলেকে কিভাবে গ্রেপ্তার করা হয়? যদিও গ্রেপ্তার করা না হয় তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? রাহুলের অভিযোগ দেশে অগণতান্ত্রিক মানসিকতার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ প্রসঙ্গে দিল্লি পুলিশ যা ঠিক মনে করেছে তাই করেছে বলে মন্তব্য করেন৷ এই আটক প্রসঙ্গে দিল্লি পুলিশের যুক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁদের আটক করা হয়েছে৷ দিল্লি পুলিশের এই সাফাই মানতে রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও৷ রাহুল ও সিসোডিয়াকে আটক করে পুলিশ ঠিক করেনি বলে মন্তব্য করেন তিনি৷ সব মিলিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে জাতীয় রাজনীতিতে ফায়দা তোলার চেষ্টায় রাজনৈতিক দলগুলি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top