News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে গ্রুপ পর্বের লড়াইয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
Image

ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে গ্রুপ পর্বের লড়াইয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

Arsenal v Queens Park Rangers - Premier Leagueম্যানচেস্টার, ২ নভেম্বর (হি.স.) : কাজে এল না লিওনেল মেসির গোল| ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি| গতকাল ইতেহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও করলেন| কিন্তু ঘরের ছেলেরা দুরন্তভাবে ফিরে আসায় ৩-১ গোলে হেরে গেল বার্সেলোনা| সেই সঙ্গে গ্রুপ পর্বের লড়াইয়ে প্রত্যাবর্তন করল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি|
গতকাল বার্সেলোনো শুরুটা দারুণ করেছিল | কিন্তু ধীরে ধীরে খেলা থেকে হারিয়ে যেতে থাকেন মেসি, সুয়ারেজরা| প্রথমার্ধের অধিকাংশ সময় খেলা বার্সেলোনার হাতে ছিল| কিন্তু একটু ঢিলে দিতেই ম্যাচের রাশ ধরে নেয় পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার| প্রথমার্ধের শেষ ১০ মিনিট থেকে খেলার রাশ ধরে নেন সিটি ফুটবলাররা| ম্যাচের পরে সেকথা স্বীকারও করেন বার্সেলোনা কোচ লুই এনরিকে| তিনি বলেন, প্রথম ভুলের পরে আমাদের সব রাস্তা পালটে যায়|
প্রথমার্ধের যখন প্রথম লেগের পুনরাবৃত্তি হচ্ছে বলে ধরে নেওয়া হয়েছে, সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় লিওনেল মেসির গোল| ২১ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি| ঠিক ৩৯ মিনিটে সমতা ফেরায় ম্যানচেস্টার সিটি| গোল করেন জার্মান মিডফিল্ডার গুন্দোগন| ১-১ ব্যবধানে শেষ হয় প্রথম হাফ| দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণ আরও মজৱুত হবে বলে ধরে নেওয়া হয়েছিল| কিন্তু কোচ গুয়ার্দিওলা বেশ ভালো করে জানেন, তাঁর প্রাক্তন টিমের দুর্বলতা| সেই স্ট্র‌্যাটেজিতে আর খেলায় ফিরতে পারেনি বার্সেলোনা| ৫১ মিনিটে কেভিন দে ব্রুনে এক অসাধারণ ফ্রি-কিক নেন| এগিয়ে যায় ম্যানচেস্টার| ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সার ফেরা অনিশ্চিত করে দেন সেই গুন্দাগন|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top