নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): এক পদ এক পেনশন (ওআরওপি) বাস্তবায়নে ঢিলেমির কারণে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনা রাম কিষাণ গারেওয়াল (৭০)| পুলিশ জানিয়েছে, নয়াদিল্লির যন্তরমন্তরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি| ঘটনার পরেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে| কিন্তু, কোনও লাভ হয়নি|
প্রাক্তন সেনা রাম কিষাণের পরিবারের লোকেরা জানিয়েছেন, আত্মহত্যার আগের মুহুর্তে বাড়িতে ফোন করেছিলেন তিনি| জানিয়েছিলেন, এক পদ এক পেনশন কার্যকর না হওয়াতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন| মিলেছে একটি সুইসাইড নোটও|
যবে থেকে এক পদ এক পেনশনের আন্দোলন শুরু হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গেই ছিলেন তিনি| যন্তর মন্তরের সামনে চলা প্রতিবাদ সভাতেও বেশ কয়েকদিন ধরে তাঁর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে|

কার্যকর হয়নি এক পদ এক পেনশন, আত্মঘাতী প্রাক্তন সেনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















