News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের গুরুতর জখম দুইজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের গুরুতর জখম দুইজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ সোমবার সাত সকালে বটতলায় পথ দুর্ঘটনায় এক ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন৷ কামালঘাটে মারুতির ধাক্কায় গুরুতর জখম হয়ে জিবি হাসপাতালে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বটতলা বাজারে সোমবার সাত সকালে একটি টাটা এইচ মালবাহী গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন৷ তার নাম ইন্দ্রজিৎ ভৌমিক৷ বাড়ি ভট্টপুকুর৷ সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বটতলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ বটতলাতেই তাকে গাড়িটি ধাক্কা দেয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গাড়িটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়৷ এদিকে, রবিবার রাতে বাইসাইকেল করে নির্মাণ শ্রমিক শংকর দাস কামালঘাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ একটি দ্রুতগামী মারুতি গাড়ি বাই সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাই সাইকেল নিয়ে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিক শংকর দাস গুরুতরভাবে আহত হন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ভোর রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷
পথ দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যুতে কামালঘাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top