News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালককে অপহরণ ঘিরে চুড়াইবাড়িতে তীব্র উত্তেজনা
Image

নাবালককে অপহরণ ঘিরে চুড়াইবাড়িতে তীব্র উত্তেজনা

kidnapনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ অক্টোবর৷৷ ত্রিপুরা-অসম সীমান্ত চুড়াইবাড়িতে উত্তেজনা৷ বারো বছরের এক শিশুকে অপহরণ করার চেষ্টা৷ উত্তরের চুড়াইবাড়ির দয়ানন্দ ধাম আশ্রম এলাকার অনিল মালাকারের বারো বছরের সিদ্ধার্থ মালাকারকে অপহরণের চেষ্টা চালায় শেখ রসুল নামের (৫৫) কলকাতার মুর্শিদাবাদের এক ব্যক্তি৷ সিদ্ধার্থ মালাকারকে একটি স্টিলের বাটি দেওয়ার লোভ দেখিয়ে ঐ ব্যক্তি বলে সে মাতা বিশ্বেশ্বরী আশ্রম দেখিয়ে দিতে৷ কিন্তু ছেলেটি রাজি না হলে তাকে জবরদস্তি প্রায় দুই কিলোমিটার যাওয়ার পরই শিশুটি বুঝতে পারে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে৷ সঙ্গে সঙ্গে সে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় জনগণ ছুটে এসে ছেলেটিকে উদ্ধার করে মুর্শিদাবাদের শেখ রসুল তথা অপহরণকারীকে উত্তম মধ্যম দিয়ে চুড়াইবাড়ি থানার কাছে দিয়ে দেন৷ ঐদিকে চুড়াইবাড়ি থানা গোটা বিষয়টির তদন্ত করেছে৷
অপরদিকে অপহরণকারী শেখ রসুল পুলিশকে জানায় সে নাকি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের লম্বা চুল কিনে৷ তাছাড়া টিপ ফোটা, চুরি সহ অন্যান্য সামগ্রীর একটি ছোট ছুরিও রয়েছে তার কাছে৷ সে অস্বীকার করেছে ছেলেটিকে সে চিনেনা৷
উল্লেখযোগ্য যে, প্রতিটি সেলুনে চুল বিক্রি হয়, তাহলে ঐ লোকটি কলকাতা থেকে চুল কিনার জন্য ত্রিপুরায় এসে বাড়ি বাড়ি চুল কিনার জন্য কেন যাবে? সে স্বীকার করেছে তার সাথে আরো তিনজন লোক আছে ওরাও চুল কিনে৷ এখন তদন্তে বেরিয়ে আসবে সে চুল ব্যবসায়ী না মানুষ পাচারকারী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top