News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীর শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তের নির্দেশ হাইকোর্টের
Image

জম্মু-কাশ্মীর শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তের নির্দেশ হাইকোর্টের

jk-highcourtশ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.) : উপত্যকায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে তদন্তের নির্দেশ দিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট| গত একমাসে জম্মুকাশ্মীরের ২৫টি স্কুলে আগুন লেগেছে| সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার আরও একটি স্কুলে আগুন ধরানো হয়| তারপরই তদন্তের নির্দেশ দেয় আদালত| জুলাই মাসে ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই কাশ্মীর তেতে উঠেছে| সরকারের প্রচেষ্টায় পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও, নতুন করে পরিবেশ অশান্ত করতে উঠেপড়ে লেগেছেন বিচ্ছিন্নতাকামী নেতারা| স্কুলে অগ্নিসংযোগের ঘটনাতেও তাদের হাত রয়েছে বলে অভিযোগ উপত্যকাবাসীর| বলা হচ্ছে, রাজ্যে তালিবানি শাসন কায়েম করতে উঠে পড়ে লেগেছেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি ও তাঁর সমর্থকরা| জোর করে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে| গিলানির বিরুদ্ধে গত শনিবারই বিক্ষোভে নেমেছিলেন পড়ুয়াদের বাবামায়েদের একটি সংগঠন| সমালোচনায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতিও| বইয়ের বদলে জোর করে পড়ুয়াদের হাতে পাথর ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top