News Flash

  • Home
  • Uncategorized
  • উপযোগী রাস্তা নেই, সচিনকে বিএমডব্লিও ফিরিয়ে দিচ্ছেন দীপা
Image

উপযোগী রাস্তা নেই, সচিনকে বিএমডব্লিও ফিরিয়ে দিচ্ছেন দীপা

Dipa Karmakarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ গাড়ি চলার উপযোগী রাস্তা নেই, সাথে নেই কোন সার্ভিস সেন্টার৷ তাই সচিনের কাছ থেকে পাওয়া বিএমডব্লিও গাড়িটি ফিরিয়ে দিচ্ছে দীপা কর্মকার৷ তবে, তার বদলে নগদ টাকা চেয়েছেন, যাতে আগরতলায় চালানোর মতো উপযোগী গাড়ি কিনতে পারে৷ অলিম্পিকে ভারতের হয়ে কোন পদক জিততে না পারলেও দীপার কৃতিত্ব গর্ব করার মতো৷ তাতে খুশী হয়ে সচিন তেন্ডুলকর তাকে বিএমডব্লিও গাড়ি উপহার দেন৷ অলিম্পিকে পদক জয়ী পি ভি সিন্ধু, সাক্ষী মলিক এবং তার কোচ পি গোপিচন্দকেও বিএমডব্লিও গাড়ি উপহার দেন সচিন৷ হায়দ্রাবাদ ব্যাডমিন্টন এসোসিয়েশনের মাধ্যমেই তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছিল৷
এদিকে, দীপার গাড়ি ফেরানোকে ঘিরে রাজ্য মন্ত্রিসভার তিন সদস্য ভিষণ চটেছেন৷ পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীর দাবি, রাজ্যের রাস্তা যথেষ্ট ভাল৷ এখানে বিএমডব্লিও থেকে দামি গাড়ি চলাচল করে৷ পরিবহন মন্ত্রী মানিক দে দীপার গাড়ি ফেরানোর ক্ষেত্রে বেহাল রাস্তার যুক্তি মানতে রাজী নন৷ তাঁর স্পষ্ট কথা, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানের রাস্তা বিএমডব্লিও গাড়ি চলাচলের পুরোপুরি উপযোগী৷ ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরীও দীপার সাথে একমত নন৷ বরং তিনি সুর চড়িয়ে বলেন, দীপার কাছ থেকে এধরনের মন্তব্য আশা করেনি৷
অবশ্য দীপার মতে, আগরতলায় যে এলাকায় তিনি থাকেন, সেখানে বিএমডব্লিও’র মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করা সহজ নয়৷ রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়৷ পাওয়া যাচ্ছে না এই গাড়ি চালানোর জন্য দক্ষ চালক৷
আসলে, বিএমডব্লিও’র মতো গাড়ি ঘোরাতে গেলে যতটা রাস্তা চওড়া হতে হয়, তেমন রাস্তা নেই এখানে৷ ফলে গাড়ি চালাতে ভিষণ সমস্যায় পড়তে হচ্ছে দীপাকে৷ তার ওপর আবার আগরতলায় বিএমডব্লিও’র কোনও সার্ভিস সেন্টারও নেই৷
তবে, গাড়িটি দীপা ফিরিয়ে দিচ্ছে না৷ যেহেতু আগরতলায় বিএমডব্লিও গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই এই গাড়ির বদলে অন্য গাড়ি গাড়ি নেবে দীপা৷ কিন্তু এক্ষেত্রে গাড়িটির যা মূল্য সেই পরিমান অর্থ চাওয়া হয়েছে৷ দীপা যে বিএমডব্লিও গাড়ি উপহার তার মূল্য আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা৷ ইতিমধ্যে হায়দ্রাবাদ ব্যাডমিন্টন এসোসিয়েশনকে গাড়ি ফিরিয়ে নিয়ে তার বদলে নগদ টাকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে দীপার তরফে৷ দীপা জানিয়েছে, তার পরিবার বিএমডব্লিও কোম্পানি এবং হায়দ্রাবাদ ব্যাডমিন্টন এসোসিয়েশনের কাছে গাড়ি ফিরিয়ে নেওয়ার বিষয়ে অনুরোধ জানিয়েছেন৷ জানা গেছে, দীপার অনুরোধে কোন আপত্তি করেনি হায়দ্রাবাদ ব্যাডমিন্টন এসোসিয়েশন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top