News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিআইএম তাদের না বদলালে নির্দ্ধারিত সময়ের আগেই বিধানসভা ভোট ঃ বিজেপি

সিপিআইএম তাদের না বদলালে নির্দ্ধারিত সময়ের আগেই বিধানসভা ভোট ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর ৷৷ এরাজ্যে সিপিএম যদি তাদের না বদলায় তাহলে ২০১৮ নয়, ২০১৭ সালেই BJP LOGOবিধানসভা নির্বাচন হবে বলে হুমকির সুরে জানালেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বললেন, সিপিএম বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা হজ্জুতি চালালে তা বরদাস্ত করা হবে না৷ তাদের সায়েস্তা কিভাবে করতে হয়
বিজেপি ভালোভাবেই তা জানে বলে বিপ্লববাবু সতর্ক করে দেন সিপিএমকে৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, দলের আন্দোলন কর্মসূচীকে অগণতান্ত্রিক ভাবে প্রতিহত করার অপচেষ্টা করা হলে ২০১৮ লাগবে না ২০১৭তেই নির্বাচন হবে এরাজ্যে৷
সিপিএম এবং রাজ্য বিজেপি দলের তড়জার লড়াই সমানেই চলছে৷ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে সিপিএম দলকে গালমন্দ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ এর ৫ ঘন্টার মধ্যেই মেলার মাঠে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছঁুড়ে জানিয়েছিলেন, সাহস থাকলে রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করে দেখাক বিজেপি দল৷ এর ১৮ ঘন্টার মধ্যেই বিজন ধরের এই চ্যালেঞ্জকে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ এদিন তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক রাষ্ট্রের ব্যাপার৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিজন ধর এই শব্দ ব্যবহার করে মাত্রাতিরিক্ত ভাবে বাড়াবাড়ি করে ফেলেছেন৷ বিপ্লববাবু জানান, বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেন৷ উল্টো ১৯৯৩ সালে ৩৫৬ ধারা প্রয়োগ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে সিপিএম৷ এছাড়া ১৯৯২ সালেও ৩৫৬ ধারা প্রয়োগ করে একরাতে ৪টি বিজেপি শাসিত রাজ্যকে ফেলে দেওয়া হয়েছিল৷ এই ৩৫৬ ধারা প্রয়োগের প্রধান হোতা ছিলেন জ্যোতিবসু, হরকিশেন সিং, সুরজিৎ, দশরথ দেব প্রমুখ৷ বিজেপি রাজ্য সভাপতি জানান, ৩৫৬ ধারা প্রয়োগ করিয়ে পেছনের দরজা দিয়ে সিপিএম দলের ক্ষমতা দখলের রাস্তা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদি৷ তিনি আরো জানান, বিজেপির রাজনৈতিক অভিধানে কোন টাইম বিলের বালাই নেই৷ মানুষের স্বার্থে যখন খুশী তখনই পথে নেমে আন্দোলন করেছে বিজেপি দল৷ আর বিজেপির গণতান্ত্রিক কর্মসূচীকে অগণতান্ত্রিক উপায়ে প্রতিহত করার চেষ্টা করা হলে ২০১৮ লাগবে না ২০১৭তেই ক্ষমতাচ্যুত হয়ে যাবে বামফ্রন্ট সরকার৷
শাসক দল সিপিএম বনাম বিজেপির এই তরজার লড়াই চলতেই থাকবে বলে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত৷ এবার বিজেপি রাজ্য সভাপতির এই চ্যালেঞ্জের জবাবে শাসক দল কি মন্তব্য করে সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top