News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সার্জিক্যাল স্ট্রাইক, বিজেপি’র মন্তব্যে চ্যালেঞ্জ সিপিএমের

রাজ্যে সার্জিক্যাল স্ট্রাইক, বিজেপি’র মন্তব্যে চ্যালেঞ্জ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ত্রিপুরায় সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয়  সরকার যে কোন পদক্ষেপ নেবে৷ তাতে BJP CPIM LOGOসার্জিক্যাল স্ট্রাইক ত্রিপুরাতেও ঢুকতে পারে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ তারই পাল্টা হুমকি দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজেপি সভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, সাহস থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক৷ বিজেপি এবং সিপিএমের এই ‘জঙ্গি’ মনোভাব রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা এনে দিয়েছে৷ প্রশ্ণ দেখা দিয়েছে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে কেন্দ্র আদা জল খেয়ে নামবে কিনা৷ বিজেপি সভাপতির বক্তব্য থেকে ধরে নেওয়া যায় যে, ত্রিপুরায় বিজেপি কেন্দ্রের ক্ষমতাকে কাজে লাগাবে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এখনই রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে৷ হুমকি পাল্টা হুমকির ঘটনা রাজ্যে আগামীদিনে রাজনৈতিক পরিস্থিতি যে কঠিন পথে এগোচ্ছে সে বিষয়ে রাজনৈতিক মহলে নতুন করে ভাবনা নিয়ে এসেছে৷ বৃহস্পতিবার বিজেপি প্রদেশ সভাপতির হুঙ্কার ও সিপিএম রাজ্য সম্পাদকের চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে সংঘর্ষের সম্ভাবনা বাড়াচ্ছে৷ মোদী সরকারের বিদেশ নীতি ইত্যাদির বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা সিপিএমের মন্তব্যে এমনিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথেষ্ট ক্ষোভের কারণ হয়েছে৷ আর এই ইস্যুকে সামনে রাজ্যে বিজেপি সিপিএমের বিরুদ্ধে নিরলস সংগ্রামের ডাক দিয়ে বসল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top