News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ জারি কিল্লার প্রত্যন্তে আক্রান্ত কিশোর
Image

রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ জারি কিল্লার প্রত্যন্তে আক্রান্ত কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ রাজ্যে ম্যালেরিয়ার থাবা অব্যাহত রয়েছে৷ কিল্লার তুরিপা এলাকায় এক কিশোরকে ম্যালেরিয়ায় আক্রান্ত অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তার নাম জনসন জমাতিয়া৷
রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্মূল করা যায়নি৷ স্বাস্থ্য দপ্তর ও জনগণ সচেতন থাকায় অন্যান্য বছরের মতো প্রাণহানির খবর নেই৷ তবে, বিভিন্ন স্থানে ম্যালেরিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে চলেছে৷ গোমতী জেলার কিল্লার তুরিপা এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে৷ তার নাম জনসন জমাতিয়া৷ বাবার নাম বীরচন্দ্র জমাতিয়া৷ তিনি এডিসি ভিলেজ কমিটির চেয়ারম্যান৷ ছেলেকে জ্বরে আক্রান্ত অবস্থায় প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে৷ উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাটি গ্রামোন্নয়ন ও বনমন্ত্রী নরেশ জমাতিয়ার নির্বাচনী এলাকায়৷ মন্ত্রী শ্রীজমাতিয়া রবিবার বালককে দেখে আসেন৷ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ রাজ্যের অন্যান্য স্থানেও ম্যালেরিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে চলেছে৷ তবে, ম্যালেরিয়া আক্রান্তদের জন্য রাজ্যে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷ বিভিন্ন স্থানে সচেতনতা মূলক কর্মসূচীও পালন করা হচ্ছে৷ সার্বিক প্রচেষ্টায় ম্যালেরিয়া এবছর এখনো পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে বলা যেতে পারে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top