News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দ্ধারিত সময়ে রাস্তা সংস্কার হয়নি পালাটনায় অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

নির্দ্ধারিত সময়ে রাস্তা সংস্কার হয়নি পালাটনায় অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাস stop-road-closed-sign-k-6721সময়ের মধ্যে সংস্কার করার কথা থাকলেও তিনবছর পেরিয়ে গেলেও অর্ধ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে৷ প্রতিবাদে মঙ্গলবার পালাটানা ব াজারে পথ অবরোধ করেন ক্ষুব্দ জনতা৷
উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাসের মধ্যে সংস্কারের জন্য বরাত হয় ঠিকেদারকে৷ নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকেদারী সংস্থা নায়েক কোম্পান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি৷ রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায়৷ যান চলাচলে অসুবিধের সৃষ্টি হচ্ছে৷ পালাটানা বাজারের সীমানায় ড্রেইন করে জল আটকে রাখা হয়েছে৷ ফলে ক্রেতা বিক্রেতারা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজনের সংখ্যাও নেহাতাই কম নয়৷ মঙ্গলবার ঈদের বাজারে যাতে ক্রেতারা দোকানপাটে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে সেজন্য ড্রেইনের জল নিষ্কাশন ও কাদা মাটি পরিষ্কার করে দেবার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু ঠিকেদারী সংস্থা তাতে পাত্তাই দেয়নি৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এমনকি মঙ্গলবার বাজারে পথ অবরোধ করেন স্থানীয় জনগণ৷ অবরোধের খবর পেয়ে কাকড়াবন থানার ওসি কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা ছুটে আসেন৷ ঠিকেদারী সংস্থার লোকজনরাও অবরোধস্থলে আসেন৷ শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়৷ তারপরই পথ অবরোধ মুক্ত করা হয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top