News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান পরিষেবা সম্প্রসারণ নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের প্রস্তাব
Image

বিমান পরিষেবা সম্প্রসারণ নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ গত ৩০ আগস্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী জয়ন্ত CM MANIKসিনহা রাজ্য সফরে এসে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠকে মিলিত হন৷ ঐ বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন রাখা হয় যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে আগরতলা বিমান বন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং, রানওয়ে সম্প্রসারণ সহ অন্যান্য কাজ দ্রুত শুরু করা হোক৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজন মত প্রথমে ৭৬৭০৩ একর জমি এবং পরে অতিরিক্ত ৪২১ একর জমি অধিগ্রহণ করে দেওয়া হয়েছে৷ গতকাল সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান পরিবহনমন্ত্রী মানিক দে৷ তিনি আরো বলেন, র াজ্য সরকারের পক্ষ থেকে কৈলাসহর ও কমলপুর বিমান বন্দর পুনরায় চালু করার দাবি রাখা হয়৷ রাজ্য সরকারের পক্ষ থেকে কৈলাসহর ও কমলপুর বিমান বন্দর পুনরায় চালু করার দাবি র াখা হয়৷ রাজ্য সরকারের তরফে প্রাথমিক গুরুত্ব হিসেবে কৈলাসহর বিমান বন্দরে যাতে ছোট বিমান পরিষেবা চালু করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন রাখা হয়৷ উক্ত বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার ব্যয়সাপেক্ষ৷ তাই রাজ্যের সাধারণ মানুষের পক্ষে এই পরিষেবা নেওয়া কষ্টকর হয়ে পড়বে৷ রাজ্যের মানুষের সুবিধার্থে আরো একটি এয়ার ইন্ডিয়ার বিমান বাড়ানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর নিকট আবেদন রাখা হয়৷
মন্ত্রী মানিক দে আরো বলেন, রাজ্যের ২০টি নগর এলাকার ৪২ হাজার ৮৯৬ টি পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর নির্মাণ করে দেওয়া হবে৷ ঘর নির্মাণে প্রতিটি পরিবারকে মোট ১ লক্ষ ৬৬ হাজার ৬৬৬ টাকা করে দেওয়া হবে৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের শেয়ার ১ লক্ষ ৫০ হাজার টাকা আর রাজ্য সরকারের শেয়ার ১ লক্ষ ৫০ হাজার টাকা আর রাজ্য সরকারের শেয়ার ১৬ হাজার ৬৬৬ টাকা৷ সুবিধাভোগী নির্বাচনের জন্য ২০ টি নগর সংস্থায় প্রস্তাবিত সুবিধাভোগীদের তালিকা টাঙ্গানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত ১২টি নগর সংস্থায় প্রস্তাবাতি সুবিধাভোগীদের তালিকার উপর ২৩৪১টি দাবি এবং ৩৬১টি আপত্তি জমা পড়েছে৷ এর মধ্যে ১২৫১টি দাবি এবং ১৬১টি আপত্তি গৃহীত হয়েছে৷ দাবি ও আপত্তি গৃহীত হওয়ার পর প্রতিটি নগর সংস্থায় সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মন্ত্রী মানিক দে সাংবাদিকদের জানান৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top