News Flash

  • Home
  • Uncategorized
  • হুরিয়তকে ছাড়াই কাশ্মীরে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাবে সর্বদলীয় প্রতিনিধি দল : বিজেপি
Image

হুরিয়তকে ছাড়াই কাশ্মীরে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাবে সর্বদলীয় প্রতিনিধি দল : বিজেপি

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : হুরিয়তকে ছাড়াই শান্তি প্রক্রিয়া চালিয়ে যাবে সর্বদলীয় প্রতিনিধি দল| সোমবার একথা বলেন J&Kবিজেপি মুখপাত্র সাইনা এন সি | তিনি বলেন, ভারত সরকার চায় সকলেই মতামত বিনিময় করতে এগিয়ে আসুক| তবে গিলানি যদি মনে করেন তিনি বৈঠকে যোদ দেবেন না তবে তাঁকে পাশে সরিয়ে রাখা হবে| কেননা কাশ্মীরের চলতি অচলাবস্থা দূর করতে সব দলই ঐক্যবদ্ধ|
রবিবারই হুরিয়ত নেতা এস এ এস গিলানি এবং এবং মিরওয়াইজ উমর ফারুক জানিয়ে দেন তাঁরা সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন না| হুরিয়তের সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিক একসঙ্গে বিবৃতি দিয়ে দাবি করেছেন, ট্র‌্যাক টু আলোচনা শুধু মানুষের যন্ত্রণা বাড়াবে, কোনও স্বচ্ছ, এজেন্ডানির্ভর আলোচনা এভাবে সম্ভব নয়| আলোচনার জন্য কোনও স্পষ্ট এজেন্ডাও দিল্লির কাছে নেই বলে তাঁদের অভিযোগ|তবে হুরিয়ত নেতারা দেখা না করলেও জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জে কে এল এফ) প্রধান ইয়াসিন মালিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top