নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মনুঘাটের উত্তর বেতাগা এলাকায় এক ব্যক্তির
মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতের নাম দুর্জয় কুমার ত্রিপুরা (৩৫)৷ বাড়ি ঐ এলাকাতেই৷ তার গায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে যে ধরনের ক্ষতচিহ্ণ দেখা যায় তার গায়েও সে ধরনের চিহ্ণ রয়েছে৷ তা থেকে স্থানীয় মানুষের প্রাথমিক ধারণা তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে কে বা কারা হত্যা করে মৃতদেহটি এখানে এনে ফেলে দিয়েছে বলে আশঙ্কা৷ বুধবার সকাল নাগাদ মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এব্যাপারে পুলিশ নিশ্চিত হবে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে ধোঁয়াশায় পড়েছে পুলিশ৷ ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ স্থানীয় এক গ্রামবাসী জানান, যেখানে মৃতদেহটি মিলেছে সেখানে বিদ্যুৎ পরিবাহী কোন তার নেই৷ আশপাশ এলাকাতেও বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঐ ব্যক্তির মৃতদেহ অন্য কোথাও থেকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ এব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে৷
সাব্রুমে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















