News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সংঘর্ষের জন্য প্রশাসনকে দায়ী করল আম আদমী পার্টি
Image

আগরতলায় সংঘর্ষের জন্য প্রশাসনকে দায়ী করল আম আদমী পার্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২৩ শে আগষ্ট আগর- তলায় আইপিএফটির মিছিল ও সভাকে কেন্দ্র করে অবাঞ্ছিত AAPঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছে আম আদমী পার্টি৷ দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মানিক সরকারকে ইস্তফা দেওয়ার জন্যও দাবী জানিয়েছে আম আদমী পার্টি৷
পশ্চিম জেলার এডিসির একটি আসনে উপনির্বাচন চলাকালে কিভাবে একই জেলায় একটি রাজনৈতিক দলকে মিছিল ও সমাবেশ করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্ণও তুলছে আম আদমী পার্টির নেতৃবৃন্দ৷ ২৩ আগষ্টের ঘটনাকে তুচ্ছ ঘনা হিসেবে মেনে নেওয়া যায় না৷ প্রশাসনের অবহেলার ফলেই এই ঘটনা সংঘটিত হয়েছে৷ এই ঘটনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলি ফয়াদা লুটার চেষ্টা করছে৷ ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত চলেছে৷ এর শিকার হচ্ছেন পাহাড়ী বাঙালী শান্তিপ্রীয় মানুষ৷ রাজনৈতিক দলগুলির উষ্কামীতে একদম পা দেবন না৷ পাহাড়ী বাঙালীর মধ্যে যে সুন্দর সম্পর্ক, প্রতিবেশী হিসেবে যে সম্পর্ক, ভাই বন্দু হিসেবে যে সম্পর্ক, সহকর্মী হিসেবে যে সম্পর্ক সেই সম্পর্ক সবচেয়ে আগে স্থান দিতে হবে৷ যে শক্ত বন্ধন আমরা গড়ে তুলেছি, রাজনৈতিক দলগুলি যাতে তা নষ্ট করতে না পারে তার জন্য সকলকে সব সময় সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আম আদমী পার্টির রাজ্য কো অর্ডিনেটর ডঃ সলিল সাহা৷ ২৩ আগষ্টের ঘটনার জন্য শাসক দল এবং কিছু বিরোধী দলও দায়ী বলে তিনি মন্তব্য করেন৷ ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মানিক সরকারের পদত্যাগ করা উচিত বলে আম আদমী পার্টি মনে করে৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম আদমী পার্টির রাজ্য সম্পাদক অশোক কুমার দেবও৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top