News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী কল্যাণে কে কি করলেন, বুক উঁচিয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী
Image

প্রতিবন্ধী কল্যাণে কে কি করলেন, বুক উঁচিয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ রাজ্যে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন প্রকল্পে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী কর্মসূচীর Photo 1সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রতিবন্ধীদের সরকারি চাকুরীতে কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে৷ আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সামাজিক আধিকারিতা শিবির ও প্রতিবন্ধীদের মধ্যে চলন সামগ্রী বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা এলিমকো -র উদ্যোগে এবং পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণপাল গুরজার৷ এই অনুষ্ঠানের পশ্চিম ত্রিপুরা জেলার ৫২৬ জন প্রতিবন্ধীর মধ্যে ৮৮০ টি চলন সামগ্রী বিতরণী করা হয়৷ এডিআইপি প্রকল্পে এজন্য ব্যয় হয়েছে ৫০ লক্ষ টাকা৷
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে ৮০ হাজারের মতো প্রতিবন্ধী রয়েছেন৷ প্রায় ১৫ হাজার প্রতিবন্ধীকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, সবাইকে সরকারি চাকরী দেওয়া সম্ভব নয়৷ আমরা চাই প্রতিবন্ধীরা নিজেদের পায়ে দাঁড়ান৷ মুখ্যমন্ত্রী স্ব-সহায়ক দল গড়েও বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় প্রতিবন্ধীদের যুক্ত করে স্বাবলম্বী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন, এক্ষেত্রে সরকার সবরকম সহযোগিতা করবে৷ প্রতিবন্ধীদের হতাশ হবার কিছু নেই৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজ বা পরিবারের বোঝা নন৷ বিশ্বে অনেক প্রতিবন্ধী আছেন যারা সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন৷
অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণপাল গুরজার বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের কল্যাণে রাজ্যে কম্পোজিট রিজিওন্যাল সেন্টার এবং কমিউনিটি রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে তুলবে৷ রাজ্যকে ব্রেইল মেশিন ক্রয়ের জন্যও দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে৷ তিনি বলেন, প্রতিবন্ধীরা যাতে সচেতন হয়, নিজেদের অধিকার বুঝতে পারে সেই লক্ষ্যে সারা দেশে এ ধরণের শিবির করা হচ্ছে৷ সারা দেশে প্রতিবন্ধীরা যাতে সমান সুযোগ পান সেজন্যে ইউনিভার্সাল পরিচয় পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ ত্রিপুরার দশ হাজার শ্রবণ যন্ত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ আশি শতাংশের উপর প্রতিবন্ধীদের কেন্দ্রীয় সরকার ও সাংসদ এলাকা উন্নয়ণ তহবিলের সহায়তার ব্যাটারি চালিত মোটর সাইকেল দেওয়ারও উদ্যোগ নেয়া হয়েছে৷
সম্মানীয় অতিথির ভাষণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রতিবন্ধীদের উন্নয়নে নানা প্রকল্পে হাতে নিয়েছি৷ রাজ্যে রয়েছে দৃষ্টিহীনদের জন্য ২টি বিদ্যালয় ও ১টি মূক ও বধিরদের জন্য বিদ্যালয়৷ ৪টি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে৷ রাজ্যে চাকুরীতে প্রতিবন্ধীদের জন্য ৩ শতাংশ সংরক্ষণ রয়েছে৷ তিনি রাজ্যের নতুন ৪ জেলায় ৪টি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ার জন্য কেন্দ্রয়ী মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷
অনুষ্ঠানে সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনীস কুমার আস্থী বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ দেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে৷ উপস্থিত ছিলেন এলিমকো কোম্পানীর সি এম ডি -ডি আর সারিণ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব চৈতন্য মূর্তি৷
অনুষ্ঠানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী গুরজার প্রতিবন্ধী দিপালী আচার্য্যের হাতে স্মার্ট ক্যান্স তুলে দেন৷ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, ওয়াকিং স্টিক, ব্রেইলী কিট, শ্রবণ যন্ত্র ইত্যাদি তুলে দেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top