News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুফতি, সমালোচনা করলেন পাকিস্তানের
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুফতি, সমালোচনা করলেন পাকিস্তানের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ভূস্বর্গের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরের Mehboobaমুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও| শনিবার কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মেহবুবা মুফতি| দীর্ঘক্ষণ উভয়ের মধ্যে কথোপকথন হয়| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুফতি জানিয়েছেন, `কাশ্মীর উপত্যকায় অশান্তি জারি রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান| আমাদের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন| ভূস্বর্গের তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী|’ পূর্বতন ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুফতি জানিয়েছেন, `২০০৮ সাল থেকে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খারাপ হয়েছে| ২০০৮ সালের অস্থির পরিস্থিতি উপেক্ষা করেছিল ইউপিএ সরকার| কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন|’

এদিন সেভেন রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর দফতরেই তঁার সঙ্গে দেখা করেন মেহবুবা মুফতি| দু’দিন আগেই কাশ্মীরে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| বৈঠক করেন মেহবুবা মুফতির সঙ্গেও|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top