News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি বজায় রাখতে মানুষের কাছে রাজ্য সরকারের আবেদন
Image

শান্তি বজায় রাখতে মানুষের কাছে রাজ্য সরকারের আবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ আজ একটি রাজনৈতিক দল আই পি এফ টি আগরতলা শহরে মিছিল করে৷ তাদের secretariatএই রাজনৈতিক মিছিল চলাকালীন সময়ে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যার ফলশ্রুতিতে কয়েকজন আহত হন এবং গাড়ি সহ সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ এই ঘটনায় শহরে ভীতি ও উত্তেজনা ছড়ায়৷ ত্রিপুরা সরকার রাজ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ, আধাসাময়িক বাহিনী ও আসাম রাইফেলস বাহিনী মোয়াতেন করেছে৷ ত্রিপুরা সরকার এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অংশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষূন্ন রাখার লক্ষ্যে আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷ পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তা আগরতলা শহরে ১৪৪ ধারা জারি করেছেন৷
ত্রিপুরা সরকার রাজ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং মানুষকে বিভাজনের মাধ্যমে শান্তি বিনষ্ট করার কতিপয় অংশের ঘৃণ্য চক্রান্ত প্রতিরোধ করার জন্যে রাজ্যের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষের কাছে আবেদন জানিয়েছেন৷ ত্রিপুরা সরকার এছাড়াও শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্যে রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন৷
প্রসঙ্গত, মঙ্গলবার আগরতলায় আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে ব্যাপক হিংসার সৃষ্টি হয়েছে৷ মারধর, অগ্ণি সংযোগ, দোকানপাটে হামলা, লুটপাট, ভাঙুচর ইত্যাদি চালানো হয়েছে৷ তাতে রাজধানী আগরতলার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে৷ বিকাল থেকেই প্রাণচঞ্চল রাজধানী নিস্তব্ধতার রূপ নেয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে এক অস্থিরতা কায়েম করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top