News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আসছেন দীপা স্বামী বিবেকানন্দ ময়দানে গণসংবর্ধনা
Image

আজ আসছেন দীপা স্বামী বিবেকানন্দ ময়দানে গণসংবর্ধনা

আজ আসছেন দীপা স্বামী বিবেকানন্দ ময়দানে গণসংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট৷৷ আগামীকাল নিজ রাজ্যে পা রাখবেন রাজ্যের গর্ব৷ অলিম্পিকে ইতিহাস রচনার পর

দীপা কর্মকার
দীপা কর্মকার

সারা দেশেই দীপাকে নিয়ে দারুণ উন্মাদনা৷ তার আঁচ পাওয়া গেছে দেশের মাটিতে পা রাখার ফলেই৷ পদক না পেলেও দেশের গর্বকে বরণ করে নিতে দিল্লি বিমান বন্দরে হাজির ছিলেন হাজারও ক্রীড়া প্রেমি৷ পাশাপাশি এই বঙ্গ সন্তানকে বরণ করে নিতে কলকাতা বিমান বন্দরেও ছিল মানুষের ঢল৷ ফলস্বরূপ আগামীকাল রাজ্যে পা রাখলে তার বরণ পর্ব যে আরো জমকালো হবে তা বলার অপেক্ষা রাখে না৷ ইতিমধ্যে রাজ্য সরকার ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে আগামীকাল নিজ রাজ্যে ফিরলেই এক বর্ণাঢ্য সম্বর্ধনার প্রস্তুতি গ্রহন করেছে৷ আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীর সম্বর্ধনা পর্ব৷ আগামীকাল সকাল ১১ ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সম্বর্ধনা পর্ব৷ বলা বহুল্য যে রাজ্যে গর্বকে বরণ করে নিতে আগামীকাল হাজারও জনতার ঢল নামবে বিবেকানন্দ ময়দানে৷ এর আগে বিমান বন্দরেই দেওয়া হবে দীপাকে ঊষ্ণ সম্বর্ধনা৷ সেখানেও উপস্থিত থাকবেন বহু মানুষ৷ সোমবার দীপা ও বিশ্বেশ্বর নন্দীর গন সম্বর্ধনার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী সহ রাজ্য ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন নেতৃত্ব গর্বরা৷ ২৩ বর্ষীয় এই বাঙ্গালী কন্যাকে নিজ গৃহ রাজ্যে বরণ করে নিতে আগামীকাল বিমান বন্দরে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংস্থার লোকজনক৷ ফলে সব কিছু মিলিয়ে আগামীকাল বিশ্বব্যাপী রাজ্যের নাম অলংকৃত করা দীপা কর্মকারের এক রাজকীয় বরণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে৷ যা দেখা ও উপভোগ করার জন্য রাজ্যবাসী চরম আগ্রহে অপেক্ষা করবেন, সোমবার সেই ক্ষনের, যখন রাজ্যের গর্ব বিমান বন্দরে পা রাখবেন৷
আগামীকাল ঘরে ফিরছেন রাজ্যের গর্ব৷ রাজ্যের অহংকার দীপা কর্মকার৷ অলিম্পিকে একটুর জন্য পদক পাননি৷ তবে তাতে কি৷ সারা দেশের নাম বিশ্বদরবারে তুলে ধরেছেন তিনি৷ রিও অলিম্পিকে জিমন্যাস্টিক্সের আসরে প্রথম বার খেলতে নামেন কোন ভারতীয় মহিলা হিসাবে৷ কিন্তু পদকের কাছাকাছি গিয়েও, নিজের পদক জয়ের স্বপ্ণ পূর্ণ করতে পারেনি দীপা৷ তবে ভারতের হয়ে অলিম্পিকে এক সময় মিলখা সিং, পিটি উষারাও অল্পের জন্য পদক জয়ে ব্যর্থ হন৷ তবে অলিম্পিকের পদক জয়ে ব্যর্থ হলেও সারা দেশের পাশাপাশি বিশ্বেও অমর হয়ে থাকবেন মিলখা সিংরা৷ আর এদের মতোই ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণালী অক্ষরেই লেখা হবে রাজ্যের মেয়ে দীপা কর্মকারের নাম৷ দেশের আগামী প্রজন্মের কাছে অবশ্যই আদর্শ হয়ে উঠবেন দীপা৷ তাকে অনুসরন করেই আগামী দিনে এদেশে গড়ে উঠবে আরো শত শত দীপা৷ অলিম্পিকে পদক জিততে না পারলেও ভারতীয় ক্রীড়ার জগতে বিশেষ করে জিমন্যাস্টিক্সের মতো কঠিন ইভেন্টে নবজাগনের সূচনা করে ফেলেছেন রাজ্যের মেয়ে দীপা৷ অবশ্যই বলা যায় দীপার এই সাফল্যের পর সারা দেশে জিমন্যাস্টিক্সে আরো বেশী করে পরিকাঠামো গড়ে উঠবে এবং আগামী দিনে ভারত অবশ্যই অলিম্পিকে জিমন্যাস্টিক্সে পদক জিততে সক্ষম হবে৷ যদিও দীপা এখনো নিজের অলিম্পিক পদক জয়ের আশা ছাড়েননি৷ টোকিওতে অনুষ্ঠিত আগামী অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার জন্য দীপা এখন থেকে আরো পরিশ্রম করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন৷ সুদূর আমেরিকার মহাদেশ থেকে গতকাল রাজধানী দিল্লিতে আসেন৷ কাল কলকাতায় আসবেন৷ সেখান থেকে নিজ রাজ্য ত্রিপুরায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top