News Flash

  • Home
  • Uncategorized
  • সাইনা-ভিনেশদের জন্য প্রার্থনা করে প্রয়োজনীয় সহযোগিতা সুষমা স্বরাজের
Image

সাইনা-ভিনেশদের জন্য প্রার্থনা করে প্রয়োজনীয় সহযোগিতা সুষমা স্বরাজের

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : শেষের মুখে প্রায় পক্ষকাল ধরে চলা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উত্সব রিও অলিম্পিক| এবারের sushma swarajঅলিম্পিক থেকে দীর্ঘ প্রতীক্ষার পর দুটি পদক জয় করেছে ভারতীয় অ্যাথেলিটরা| পাশাপাশি চোট আঘাত পেয়ে প্রত্যাশিত দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে কেউ কেউ | তাঁদের পাশে দাঁড়লেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| গোড়ালিতে ভয়ঙ্কর চোট পেয়ে আগেই দেশে ফিরেছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল| আজ শনিবার তাঁর সার্জারি হয়েছে | ভয়ঙ্কর চোট পেয়ে রিও ছাড়তে পারেন নি আর এক অ্যাথেলিট ভিনেশ ফোগত| এছাড়াও দেশের অনেক অলিম্পিয়ানরা কমবেশি চোটগ্রস্ত| টুইট করে তাঁদের পাশে দাঁড়ালেন সুষমা স্বরাজ| তাঁদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী|
আজ ভোর ছটা নাগাদ সার্জারি হয়ে গেছে সাইনার| চোট এতটাই গুরুতর ছিল যে, সাইনা নিজে টুইট করে তাঁর জন্য প্রার্থনা করতে বললেন| সাইনা লেখেন, বন্ধুরা, প্লিজ় আমার জন্য প্রার্থনা করো| আজ সকালে টুইট করে বিদেশমন্ত্রীও সাইনার জন্য প্রার্থনার আবেদন জানান| সুষমা স্বরাজ টুইটারে লেখেন, প্লিজ সাইনার দ্রুত আরোগ্যের জন্য আপনারা প্রত্যেকে প্রার্থনা করুন| এদিকে ভিনেশ ফোগতের গোড়ালির চোট এতটাই বেশি, যে ব্রাজ়িল থেকেই এখনই হয়ত ফিরতে পারবেন না| ৪৮ কেজির বিভাগে মহিলাদের ফ্রিস্টাইলে খেলতে নামেন ফোগত | তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের সান ইয়ানান| সেই ম্যাচে গুরুতর চোট পান তিনি| সুষমা স্বরাজ বলেন, রিও শহরের ফিজ়িওথেরাপিস্ট ডাক্তার রুশা কাশালকর তাঁকে দেখবেন| সাও পাওলোতে ভারতের কনসুলেট জেনারেল অভিলাষা জোশী তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবেন|
রিও অলিম্পিকে গেছিলেন প্রায় ১৩১জন ভারতীয় প্রতিনিধি| তার মধ্যে পি ভি সিন্ধু রুপো ও সাক্ষী মালিকের ব্রোঞ্জ পদক জয় করেছেন | দীপা কর্মকার, অভিনব বিদ্রা সহ একাধিক প্রতিযোগী তাঁদের ইভেন্ট শেষ করেছেন চতুর্থ হয়ে | তাই একটুর জন্য পদক হাত ছাড়া হওয়ার যন্ত্রনার পাশাপাশি চোট আঘাতের যন্ত্রনাও রয়েছে ভারত ও ভারতীয় অ্যাথেলিটদের| যে অবস্থা থেকে বেড়িয়ে আসার অপেক্ষায় থাকবে গোটা দেশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top