News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে গ্রাম সেবক কেন্দ্র বন্ধ, ক্ষোভে ফঁুসছেন চাষীরা
Image

সিধাইয়ে গ্রাম সেবক কেন্দ্র বন্ধ, ক্ষোভে ফঁুসছেন চাষীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর৷ কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করেন৷ শিক্ষিত ছেলেমেয়েরাও সরকারি চাকুরি না পেয়ে পিতৃ পুুরুষের কৃষিকেই জীবিকা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছে৷ স্বাভাবিক কারণেই কৃষকদের সঙ্গে গ্রামসেবকদের নিবিড় সম্পর্ক থাকা বাঞ্চনীয়৷ রাজ্য সরকার প্রায় প্রতিটি এলাকাতেই কৃষকদের সাহার্য্যার্থে গ্রামসেবক কেন্দ্র গড়ে তুলেছে৷ ঐসব গ্রাম সেবক কেন্দ্রে নিযুক্ত ভিএলডব্লিউরা কৃষকদের কৃষিকাজে সহায়তা করে থাকেন৷ ভিএলডব্লিউ অফিস থেকে সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি সহায়ক সামগ্রীও দেওয়া হয়৷ স্বাভাবিক কারণেই কৃষকদের কাছে কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ৷ সিধাইয়ের কলাগাছিয়া গ্রামেও একটি গ্রাম সেবক কেন্দ্র রয়েছে৷ গত এক সপ্তাহ ধরে ঐ গ্রাম সেবক কেন্দ্রটি বন্ধ রয়েছে৷ তাতে এলাকার কৃষকরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন৷ স্থানীয় কৃষকরা তাতে ক্ষোভে ফঁুসছিলেন৷ বিজেপি কৃষকদের সে ক্ষোভকে পঁুজি করে বৃহস্পতিবার কলাগাছিয়া ভিএলডব্লিউ অফিসে বা গ্রাম সেবক কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়৷ কৃষকরাও আন্দোলনে সামিল হয়৷ এলাকার কৃষকদের দাবি নিয়মিত এই কেন্দ্রটি খোলা রাখতে হবে এবং প্রয়োজনীয় সার, ওষুধ ইত্যাদি সরবরাহ করতে হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top