News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের এসআই’র বিরুদ্ধে
Image

বিলোনীয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের এসআই’র বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ ঘটনা বিলোনিয়া

ফাইল ছবি
ফাইল ছবি

শহর সংলগ্ণ এসবিসি নগর গ্রাম পঞ্চায়েতের গ্যারেজ টিলার মাস্টার পাড়া এলাকায়৷ গতকাল রাত প্রায় বারটা থেকে সাড়ে বারটা নাগাদ বিলোনিয়া থানার এসআই নন্দন বৈদ্য ঐ এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল৷ এমন সময় এলাকার স্বামী পরিত্যাক্তা মহিলা মিলু নন্দীর বাড়িতে যায় বলে অভিযোগ৷ এবং সেখানে প্রথমে মিনু নন্দীকে শ্লীলতাহানি করে এবং পরে তার বোন সঞ্জু মল্লিক ছেলে রাজীব নন্দী এবং দোকানের কর্মচারী বিশ্বজিৎ দেকে মারধর করে বলে অভিযোগ৷ রাতে রক্তাক্ত অবস্থায় মিলু নন্দী ও বোনকে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়৷ এছাড়া দোকানের কর্মচারী বিশ্বজিৎ দে কে থানায় এনে লক আপে মারধর করে বলে অভিযোগ৷ ঘটনায় বিলোনিয়া মহিলা থানার এসআই নন্দন বৈদ্যের নামে শ্লীলতাহানির মামলা করা হয়৷ যার কেইস নম্বর ৪৬/১৬, ভারতীয় দন্ডবিধির ৪৫৭, ৩৫৪, ৩২৫, এবং ৩৪ ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ৷ এদিকে, এসআই নন্দন বৈদ্য সমস্ত ঘটনা অস্বীকার করে মিলু নন্দী, রাজীব নন্দী, বিশ্বজিৎ দে এবং সঞ্জু মল্লিকের নামে বিলোনিয়া থানায় সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলা করে৷ যার কেইস নম্বর ৬৯/১৬ ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ৩৮৪, ৩২৫ এবং ৩৪ ধারায় মামলা গ্রহণ করে বিলোনিয়া থানা তদন্ত শুরু করেছে৷ এসআই নন্দন বৈদ্য জানায় সে ডিউটিরত অবস্থায় বাড়িতে খেতে যাচ্ছিল এমন সময় এই বাড়ির ভিতর ও সামনে লোকজনের আনাগোনা দেখে জানতে চায়৷ এমতাবস্থায় তাকে সেখানে আক্রমণ করা হয় এবং বাইকের চাবি নিয়ে গিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করা হয়৷ যেহেতু তার বাড়ির কাছে তাই তার ভাই, কাকা ও প্রতিবেশীরা আসে এবং ঝগড়া করে৷ এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়৷ তার বিরুদ্ধে শ্লীলতাহানি সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত৷
এদিকে, সমস্ত ঘটনা নিয়ে বিজেপি আজ বিলোনিয়া মহিলা থানার সামনে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদে সামিল হয় এবং থানায় ডেপুটেশান প্রদান করে৷ অবিলম্বে এসআই নন্দন বৈদ্যের গ্রেপ্তার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি৷ বিজেপি জানায়, এর আগেও বিশ্রামগঞ্জ থানায় এই শাসক দলীয় এসআই নন্দন বৈদ্য এক উপজাতি নাবালিকাকে ধর্ষণ করে৷ গোটা ঘটনায় সমগ্র বিলোনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চাঞ্চল্য র য়েছে পুলিশ মহলেও৷ মানুষের মতে এই ঘটনায় রাজ্য পুলিশের মুখ পুড়ল৷
অপরদিকে আহত মিলু নন্দী এই ঘটনার সুষ্ঠ বিচার ও অভিযুক্তের শাস্তি চেয়ে এসআই নন্দন বৈদ্য তার ভাই, অজয়, সুমন, জীবনবৈদ্য, কাকা বেচু ও সাধন বৈদ্যের নামে মামলা করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top