News Flash

  • Home
  • Uncategorized
  • কাশিরামপুরে শরণার্থী হামলায় ক্ষতিগ্রস্তদের সহয়তার উদ্যোগ
Image

কাশিরামপুরে শরণার্থী হামলায় ক্ষতিগ্রস্তদের সহয়তার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ কাশিরামপুরে হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই সহয়াতর সুযোগ পেতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি৷ কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মে কাশিরামপুরে সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে৷
ঘটনা সংঘটিত হওয়ার অব্যবহিত পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাদ্য ও আশ্রয়ের তাৎক্ষণিক ব্যবস্থা করা ছাড়াও পরবর্তী সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের জন্য বিভিন্ন সহায়তা মূলক পদক্ষেপ গ্রহণ করেছে৷ এর মধ্যে রয়েছে যাদের বাড়িঘর সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে গিয়েছিল এমন ১৪টি পরিবারকে ১০ হাজার টাকা করে এবং যাদেব বাড়িঘর আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম ৬টি পরিবারকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়৷ ঘটনার দিন থেকে প্রতিদিন প্রাপ্ত বয়স্কদের জন প্রতি ৬০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৪৫ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে ক্ষুদ্র ব্যবসা, পোল্ট্রি ফার্ম, দুগ্দবর্তী গাভী ইত্যাদি পালনের মাধ্যমে উপার্জন করতে পারে সেজন্য তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দানের জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের মাধ্যমে৷ ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ করে দ্যেয়ার জন্য দশদা ব্লকের বিডিও ওয়ার্ক অর্ডার জারি করেছেন৷ প্রতি ঘরের মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার টাকা৷ যে সব পরিবারকে এই সহায়তা দেওয়া হবে তাদের ব্যাঙ্ক একাউন্টে ইমিধ্যে প্রথম কিস্তি ২৩, ২৯৫ টাকা জমা পড়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে তাদের পরিবারিক জমি কাজে লাগাতে পারেন সে জন্য চলতি অর্থ বছরে রেগার মাধ্যমে দশদা ব্লকের বিডিও প্রতিটি পরিবারকে ৯৫ দিনের শ্রমদিবস প্রদান করবে৷ কাঞ্চনপুরে কৃষি মহকুমা কার্যালয়ের সুপারিন্টেডেন্ট শ্রীপদ্ধতিতে ধান চাষের জন্য সংশ্লিষ্ট পরিবারদের আর্থিক সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন৷ এ ডিসির প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কাঞ্চনপুর কার্যালয়ের সহ অধিকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিজ নিজ বাসস্থানে ফিরে যাওয়ার সাথে সাথেই প্রতি পরিবারকে ৩০টি মুরগীর ছানা প্রদান করবে বলে জানিয়েছেন৷
প্রাথমিক হিসাবে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে মোট ১২ লক্ষ ৬২ হাজার ৪৮৪ টাকা ব্যয় করেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top