News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় ও সোনামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবার, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ, দুর্ভোগে যাত্রীরা, জনজীবন বিপর্য্যস্ত
Image

বিশালগড় ও সোনামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবার, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ, দুর্ভোগে যাত্রীরা, জনজীবন বিপর্য্যস্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ জুলাই৷৷ রবিবার ও সোমবারের বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা৷ নিম্নাঞ্চল

আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলাম বাজারে তোলা নিজস্ব ছবি৷
আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলাম বাজারে তোলা নিজস্ব ছবি৷

প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে৷ বিশালগড়ে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক জলের তলায় ডুবে গেছে৷ ফলে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে৷ ফলে বহু সংখ্যক যানবাহন আটকে পড়েছে৷ দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ বিশালগড় ও চড়িলাম এলাকার বহু বাড়িঘর জলপ্লাবিত হয়েছে৷ রাজ্যের অন্যান্য স্থানেও নদীগুলিতে জল ক্রমশ ফঁুসছে৷ নিম্মাঞ্চল প্লাবিত হলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির পরিমাণ বেশি হলে বন্যা অবশ্যাম্ভাবী৷ প্রশাসন সর্বত্র পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ এদিকে, বৃষ্টির ফলে সোমবারও জনজীবন আংশিক বিঘ্নিত হয়েছে৷ বৃষ্টির জলে প্লাবিত গোটা বিশালগড়৷ বিশালগড়ের আনাচে কানাচে দেখা যাচ্ছে শুধুমাত্র জলের স্রোত৷ এই জলের জন্য বেহাল অবস্থায় দাঁড়িয়ে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলাম পুরান বাড়ি এলাকা৷ এমনকি বিশালগড় মধ্যবাজার, পূর্ব লক্ষ্মীবিল রোড, ধবজনগর সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে জলের তলায় রাস্তাঘাট৷ এলাকাবাসীদের অভিযোগ জলমগ্ণ অবস্থায় থাকা সত্ত্বেও প্রশাসনিক স্তরে নীরব ভূমিকা পালন করছে৷ এক পশলা বৃষ্টির কারণে বহু ঘরবাড়ি ছাড়াও ক্ষতি হয়েছে বিশালগড় বাজারের বহু দোকানপাট৷
এদিকে, গতকাল রাতে প্রবল বৃষ্টির কারণে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা ও সোনামুড়া মহকুমায় মোট ১০৭৫ টি পরিবার বন্যার কবলে পড়ে এবং চড়িলাম এলাকায় ৪৪ নং জাতীয় সড়কের তিনটি স্থান কিছু সময়ের জন্য জলমগ্ণ হয়৷ রাজস্ব দপ্তরের উপসচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদি জানান৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ জাতীয় সড়ক জলমগ্ণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়৷ রাজ্যের অন্যান্য জেলাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশালগড়, চরিলাম ও দূর্লভনারায়ণ এলাকায় মোট তিনটি ত্রাণ শিবির খোলা হয়৷ তাতে ৪০টি পরিবার শিবিরে আশ্রয় নেয়৷ সিপাহীজলা জেলার প্রশাসন ত্রাণ কাজে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে৷ বন্য পরিস্থিতির উপর তীক্ষ্ন নজর রাখছেন৷
রবিবারের প্রবল বৃষ্টিতে চড়িলামের উপর জাতীয় সড়ক টানা তিন চার ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে থাকে৷ বর্ষা কালে বহু রাজ্যেই কমবেশী বন্যা হয়৷ কিন্তু ত্রিপুরার বন্যা একটু ভিন্ন প্রকৃতির৷ ত্রিপুরার বিখ্যাত নদী গোমতী ও বিজয় এর উৎসমূখে বৃষ্টিপাতের ফলে নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে৷ তাছাড়া চড়িলামের রাঙ্গাপানী নদীর অতিবর্ষনে অতিরিক্ত জলরাশিকে ধরে রাখতে না পারায় ফলে নদীর জলে নিচু স্থানগুলি জলমগ্ণ হয়ে উঠেছে৷ মানুষের দুগতির সীমা পার হয়েগেছে৷ টানা তিনবৎসর পর আজ সোমবার চড়িলাম এলাকায় বহুস্থানে জলমগ্ণ হয়ে ৪৪নং জাতীয় সড়ক কৃত্রিম সমুদ্রে রূপায়িত হয়েছে৷ ফলে এলাকার বহুমানুষ এখন ঘরছাড়া হয়ে আছে৷ পঞ্চায়েত সহযোগিতায় এলাকায় বন্যা কবলিত স্থানের জনগনকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসেন৷ এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়৷ শত শত দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, বহু গবাদি পশু জলের নিচে আটকে পড়েছে৷ বহু অমূল্য সম্পদ জলের নিচে ডুবে গেছে৷ অবশ্য পঞ্চায়েত সহযোগিতায় এলাকার প্রধান ও ভিডিও শান্তনু বিকাশ দাস এলাকায় বন্যা কবলিত স্থানে গিয়ে তাদের সান্তনা দিয়ে আসেন৷ যারা বিপদগ্রস্থ তাদেরকে নিরাপদ স্থানে আনার ব্যবস্থা করেন৷ আজ বন্যায় জাতীয় সড়ক টানা তিন চার ঘন্টা যাবৎ বন্ধ হয়ে থাকে, ফলে বহু দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা তাদের সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি৷ বিশেষ করে চড়িলামে বন্যা হওয়ায় ক্ষতি হয়েছে পরিমল চৌমূহনী থেকে শুরু করে পুরানবাড়ী এঢ়াকায় বহু জনসাধারনের৷ বহু চাষযোগ্য ফসল বন্যায় জলের নীচে ডুবে গেছে৷ এলাকায় বহু মানুষের অভিযোগ যে এখন বন্যা হওয়ার অন্য একটি কারণ রেল রাস্তায় বাঁধ দেওয়ার জল সঠিক ভাবে নিষ্কাসন হচ্ছেনা তাই বন্যা হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top