News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে দূরপাল্লার যাত্রীরেলের ফের স্বপ্ণ দেখানো শুরু, সংসদের বাদল অধিবেশনের ফাঁকে এক্সপ্রেস ট্রেনের সূচনায় আসতে পারেন রেলমন্ত্রী, জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী
Image

আগরতলা থেকে দূরপাল্লার যাত্রীরেলের ফের স্বপ্ণ দেখানো শুরু, সংসদের বাদল অধিবেশনের ফাঁকে এক্সপ্রেস ট্রেনের সূচনায় আসতে পারেন রেলমন্ত্রী, জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ রাজ্যবাসীর বহু কাঙ্খিত দূরপাল্লার স্বপ্ণের রেল যাত্রা হয়ত বা এখন আর সময়ের অপেক্ষা৷ পাহাড় লাইন খুলে যাওয়ায় আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে রেলে করে রাজ্যবাসী আগরতলা থেকে সরাসরি গুয়াহাটি, কলকাতা কিংবা দিল্লি ছুটে যেতে পারবেন৷ এবিষয়ে পরিবহন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, দিন চারেক আগে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে তাঁর কথা হয়েছে৷ তিনি রেলমন্ত্রীকে রাজ্যে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন৷
কারণ, যেহেতু পাহাড় লাইন এখন চালু হয়ে গেছে এবং শিলচর থেকে দূরপাল্লার যাত্রী রেল ছুটতে শুরু করেছে৷ ফলে, আনুষ্ঠানিকভাবে রাজ্যে ব্রডগেজে দূরপাল্লার যাত্রী রেলের সূচনা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নেই বলেই পরিবহন মন্ত্রী মনে করেন৷ সেই অর্থে রেলমন্ত্রীকে তিনি শিঘ্রই আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেলের সূচনা করার অনুরোধ জানিয়েছেন৷ এবিষয়ে রেলমন্ত্রীও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ তবে, আগামী কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন৷ ফলে, বাদল অধিবেশনের মাঝখানে কোন একটা ফাঁকা সময়ে আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেল সূচনা আনুষ্ঠানিকভাবে করা হবে রেল মন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনার দিনক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে রেলমন্ত্রী আলোচনা করে ঠিক করবেন৷
তাতে, মনে করা হচ্ছে, হয়ত এবার রাজ্যবাসীর দূরপাল্লার স্বপ্ণের যাত্রী রেলের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে৷ মাস দুয়েক আগেই আগরতলা দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে স্তব্ধ হয়ে যায় পাড়াড় লাইন৷ মাইগ্রেনদিসায় রেল ট্র্যাকের মাটি বসে গিয়ে যাত্রীবাহী এবং পণ্যবাহী উভয় রেল চলাচল বন্ধ করে দেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ বহু চেষ্টা করেও যখন এই সমস্যার সমাধান হচ্ছিল না, তখন ডাইভারসনের প্রস্তুতি নেয় রেলওয়ে৷ সে অনুযায়ী ৩০০ মিটার ডাইভারসন করা রেল ট্র্যাক৷ নতুন এই ট্র্যাক দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হয় পণ্যবাহী ইঞ্জিন৷ তাতে সফলতা মিলতেই পণ্যবাহী রেলের জন্য খুলে দেওয়া হয় পাহাড় লাইন৷ এখন শিলচর থেকে দূরপাল্লার যাত্রী রেলও চালু করে দিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাতে, রেল কর্তারা নিশ্চিত হয়ে গেছেন, নতুন করে আর কোন সমস্যা হবে না পাহাড় লাইনে৷ ডাইভারসন ট্র্যাক দিয়ে সুরক্ষিতভাবে পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল চলাচল করছে৷
পাহাড় লাইনের উন্নতিতে এখন রাজ্যও চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনা হয়ে যাক৷ তাই আশা করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে আগরতলা থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন গুয়াহাটি, কলকাতা কিংবা দিল্লির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে পাড়ি দেবে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top