News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে পৌণে দুই হাজার লিটার পেট্রোলসহ গাড়ি আটক, গ্রেপ্তার চালক
Image

পাচারকালে পৌণে দুই হাজার লিটার পেট্রোলসহ গাড়ি আটক, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে যখন পেট্রোলের কালোবাজারী রমরমা চলছে তখন পুলিশ কিছুটা সাফল্য

শুক্রবার আশ্রম চৌমুহনীতে উদ্ধার হওয়া পেট্রোলসহ গাড়ি পূর্ব থানায় নিয়ে আসে পুুলিশ৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আশ্রম চৌমুহনীতে উদ্ধার হওয়া পেট্রোলসহ গাড়ি পূর্ব থানায় নিয়ে আসে পুুলিশ৷ ছবি নিজস্ব৷

পেয়েছে৷ রাজধানী আগরতলা শহরের আশ্রম চৌমুহনী এলাকায় একটি বুলেরো পিকআপ গাড়ি আটক করে ১৭৭৫ লিটার পেট্রোল বাজেয়াপ্ত করেছে৷ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-০৮-১৬০১ নম্বরের গাড়িটি আশ্রম চৌমুহনী এলাকায় পৌঁছতেই সেখানে নাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল গাড়িটিকে আটক করে৷ গাড়িতে বড় বড় ব্যারেলে এই পেট্রোল মজুত করা ছিল৷ সঙ্গে সঙ্গেই ঐ কনস্টেবল খবর দেয় আগরতলা পূর্ব থানায়৷ পূর্ব থানার ওসি, কলেজটিলা ফাঁড়ির ওসি এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি পূর্ব থানায় নিয়ে আসে৷ গাড়ির চালক প্রাণজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে৷ উদ্ধার করা পেট্রোলের বাজারমূল্য এক লক্ষ টাকার বেশী৷ প্রাণজিৎ দাসকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, খয়েরপুর এলাকার একটি পাম্প থেকে এই পেট্রোল মজুত করা হয়েছে৷ মজুতকৃত এই পেট্রোল দক্ষিণ জেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চালক গাড়ি নিয়ে রওয়ানা হয়৷ পুলিশ তদন্তের স্বার্থে ঐ পাম্পের নাম প্রকাশ করছেনা৷ তবে পাম্পের মালিককেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷
প্রসঙ্গত, গত প্রায় দুই মাস যাবৎ রাজ্যে পেট্রোলের সংকট চলছে৷ এই সংকটের মধ্যেই চলছে কালোবাজারী৷ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে৷ আর এই কালোবাজারীর সাথে পাম্প কর্তৃপক্ষও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছিল৷ এদিনের ঘটনা প্রমাণ করে যে এই অভিযোগ সত্যি৷ যদিও প্রশাসনের তরফে সম্প্রতি পশ্চিম জেলার জেলা শাসক ও পুলিশ সুপার খাদ্য দপ্তরের আধিকারীকদের নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পেট্রোলের কালোবাজারী রুখতে কঠোর নজরদারী চালানো হবে৷ পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন পাম্পের সামনে নজরদারী বাড়ানো হয়৷ সেই মোতাবেক বিভিন্ন নাকা পয়েন্টেও যানবাহণে চেকিং করা হয়৷ আর তাতেই সাফল্য মিলেছে এদিন৷
এদিকে, যানবাহনের চালক ও মালিকদের অভিযোগে প্রতিটি পাম্প থেকেই পেট্রোল এবং ডিজেল পাচার হয়ে যাচ্ছে৷ আর তাতেই সংকট লেগে রয়েছে৷ প্রশাসনও কোনও ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না৷ এই অবস্থায় পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে৷ সদরের এসডিপিও জানিয়েছেন এই ধরণের নজরদারী অব্যাহত থাকবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top