News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় গণপ্রহারে রক্তাক্ত ছিনতাইকারী
Image

বটতলায় গণপ্রহারে রক্তাক্ত ছিনতাইকারী

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ বটতলায় গণপ্রহারে এক ছিনতাইকারী রক্তাক্ত হয়েছে৷ তার নাম মামন মিয়া৷ বাড়ি রাধানগর এলাকায়৷ জানা যায়, সোমবার ভোর নাগাদ এক রিক্সা চালক কিছু মালপত্র নিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিল৷ তখনই মামন মিয়া রিক্সা চালককে মারধর করে রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়৷ তাকে বটতলায় আটক করে গণধোলাই দেওয়া হয়৷ তাতে সে গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনার খবর পেয়ে বটতলা আউট পেস্টের পুলিশ ছুটে যায়৷ আহত মামন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আটক মামন মিয়ার বিরুদ্ধে এর আগেও এই ধরনের গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top