News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি পুত্রসন্তান প্রসব করলেন মা, সুস্থ আছেন সবাই
Image

তিনটি পুত্রসন্তান প্রসব করলেন মা, সুস্থ আছেন সবাই

Healthনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জুলাই৷৷ পর পর তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন এক উপজাতি প্রসূতি৷ মা ও তিন পুত্র সন্তানই সুস্থ রয়েছেন৷ হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন তারা৷ ঐ প্রসূতির বাড়ি অমরপুরের শীলাছড়িতে৷ নাম জুনালিকা চাকমা (২২)৷ স্বামী নির্মল চাকমা৷
বর্তমানে ভবাঙ্কি টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে শিশুপুত্রদের নিয়ে রয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, জুনালিকার আগেই একটি কন্যাসন্তান রয়েছে৷ বৃহস্পতিবার তিনি প্রসব যন্ত্রণা নিয়ে শীলাছড়ি হাসপাতালে যায়৷ সেখানে তিনি ২ কোজি ৫০০ ওজনের একটি পুত্র সন্তানের জন্ম দেন৷ তারপরও তিনি প্রসব যন্ত্রণায় কাতর৷ পরিস্থিতি বেগতিক দেখে শীলাছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে রেফার করে দেন৷ ঐদিন রাত সোয়া আটটা নাগাদ টেপানিয়াস্থিত হাসপাতালে ২ কোজি ২০০ ওজনের আরও একটি পুত্র সন্তানের জন্ম দেন৷ দ্বিতীয় সন্তান প্রসবের ঠিক পনের মিনিট পর তথা সাড়ে আটটা নাগাদ ঐ প্রসূতি ২ কেজি ৫০০ ওজনের আরও একটি পুত্রসন্তানের জন্ম দেন৷ হাসপাতালের চিকিৎসকরাও রীতিমতো অবাক হয়ে গিয়েছেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ টেপানিয়াস্থিত হাসপাতালে ঐ প্রসূতিকে দেখার জন্য শত শত মানুষ ভীড় করছেন৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top