News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুমন্ত দুই ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে আত্মহত্যার চেষ্টা বাবার, তিনজনই হাসপাতালে
Image

ঘুমন্ত দুই ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে আত্মহত্যার চেষ্টা বাবার, তিনজনই হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ জুন৷৷ মানসিকভাবে অসুস্থ পিতা ধারালো দা নিয়ে হামলা চালাল নিজেরই ছেলেদের উপর৷ একজন নয়, বড় ও মেজ ছেলের প্রাণ কেড়ে নিতে ঝাঁপিয়ে পড়েছিল পিতা৷ কিন্তু রক্তের বন্যা বইলেও আপাতত এক ছেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর সুস্থ হবার অপেক্ষা করছে৷ অপর ছেলে গুরুতর জখম অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ কিন্তু ছেলেদের উপর আক্রমণ করার পর নিজের জীবন শেষ করতে দড়ি বেঁধে ঝুলে পড়লেন পিতাও৷ যদিও উনার স্ত্রী এবং প্রতিবেশীর তৎপরতায় ছেলেদের সাথে আক্রমণাত্মক পিতার প্রাণ আপাতত বেঁচে গেল৷ তবে ঘাতক পিতাও বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন৷ এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল খোয়াইয়ের চরগণকী এলাকা৷ ঘটনা রবিবার ভোরে৷
ঘুমের মধ্যেই পিতা দা দিয়ে কুপিয়ে জখম করল নিজেরই দুই সুকল পড়ুয়া পুত্রকে৷ পরে পিতা নিজের ব াড়িতেই ফাঁসিতে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা চালায়৷ এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খোয়াই জেলার চরণগণকী গ্রামে৷ দুর্ঘটনার পর পিতা ও তার এক পুত্রকে খোয়াই জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন চরগণকী চরগণকী গ্রামে রবিবার ভোরে৷ ঘটনার বিবরণে জানা যায় চরগণকী গ্রামের বাসিন্দা শিবময় চক্রবর্তী পেশায় সরকারি কর্মচারী৷ তিনি আজ ভোরে ঘুম থেকে উঠে হাতে দা নিয়ে নিজেরই দুই পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় কুপাতে শুরু করে৷ ঘরের খাটে তখন শিবময় চক্রবর্তীর বড় ছেলে বিশ্বময় ও মেজ ছেলে শিববরামকৃষ্ণ ঘুমে অচেতন৷ পিতা শিবময় এর দায়ের কুপে বড় ছেলের ঘাড় ও মুখে মারাত্মক জখম হয় এবং মেজ ছেলের পিটে পড়ে দায়ের কুপ৷ হঠাৎ এভাবে পিতা দা দিয়ে কুপাতে থাকায় দুই জখম পুত্র চিৎকার করতে তাকে৷ চিৎকার শুনে তাদের মা অপর বিছানা থেকে ছোট ছেলেকে নিয়ে এগিয়ে এসেই দেখতে পায় ছেলেরা বিছানায় রক্তাক্ত অবস্থায় ছটফট করচে৷ এই ধরনের ভয়াবহ অবস্থা থেকে শিব ময়ের স্ত্রী বাঁচানোর আত্ম চিৎকার শুরু করলে পাশের বাড়ির এক ভদ্রলোক উত্তম চক্রবর্তী দৌড়ে আসেন৷ তিনি এসে রক্তাক্ত ও জখম দুই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ এরই ফাঁকে জি আর এস কর্মী তথা ঘাতক পিতা নিজের বাড়িতেই ফাঁসিতে ঝুলে পড়েন৷ দুই জখম চাত্রকে প্রতিবেশী উত্তম বাবু হাসপাতালে পাঠিয়ে শিবময়কে ধরতে বাড়িতে গিয়ে দেখেন শিবময় ফাঁসির দড়িতে ছটফট করছে৷ ঠিক তৎক্ষণাৎ উত্তম বাবু দ্রুত ফাঁসির দড়ি দা দিয়ে কেটে দেন৷ মুহূর্তেই খবর পেয়ে গ্রামের আরো কয়েকজন ছুটে আসেন শিবময় চক্রবর্তীর বাড়িতে৷ পরে জ্ঞানহীন অবস্থায় শিবময়কে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ পিতার দায়ের কুপে যে দুই সুকল পড়ুয়া পুত্র জখম হয় তাদের মধ্যে জখম গুরুতর হওয়াতে বিশ্বময় চক্রবর্তী(১৫) কে ভোরেই পাঠানো হয় জিবি হাসপাতালে৷ আর শিবরামকৃষ্ণ চক্রবর্তীকে (১১) প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ অপর দিকে ঘাতক পিতা শিবময় চক্রবর্তীকেও পাঠানো হয় জিবিতে৷ শহর সংলগ্ণ গ্রাম চরগণকীতে এ ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ স্থানীয় মানুষ জানায় শিবময়ের মেজ ছেলেটি খোয়াই নবোদয় সুকলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছে৷ গতকালই সে নবোদয় থেকে বাড়িতে এসেছিল৷ শিবময়ের বড় ছেলের শ্রীকৃষ্ণ সুকলের দশম শ্রেণীর ছাত্র৷ হঠাৎ কি কারণে শিবময় নিজের স ন্তানদের হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপাতে তৎপর হয় সে বিষয়ে গ্রামের মানুষ কিছুই বুঝে উঠতে পারেনি৷ তবে শিবময় চক্রবর্তীর কিছু মস্তিষ্ক বিকার রয়েছে বলে অনেকেই জানান৷ মস্তিষ্কে বিকার না অন্য কোন কারণ রয়েছে এই ঘটনায় তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top