নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): আগামী বছর বিধানসভা ভোট হবে পঞ্জাবে। তার আগে দলের ভারপ্রাপ্ত নেতা বাছতে গিয়ে এখন হিমসিম অবস্থা কংগ্রেসের।যাঁকেই পাঞ্জাবের ভারতপ্রাপ্ত করা হচ্ছে, তাঁর বিরুদ্ধেই উঠছে বিতর্কের বুদবুদ। এবার দায়িত্ব দেওয়া আশা কুমারীর বিরুদ্ধেও রয়েছে আভিযোগ।একটি জমি আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জামিনে আছেন আশা কুমারী । কংগ্রেসের এই আবস্থাকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা বিজেপির ।সম্প্রতি, প্রবীণ দলীয় নেতা কমল নাথকে পাঞ্জাবের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার অভিযোগ ওঠায় নিয়োগের তিনদিনের মধ্যেই ইস্তফা দেন কমল নাথ।এরপর রবিবার দলের সচিব আশা কুমারীকে কমল নাথের জায়গায় পাঞ্জাবের দায়িত্ব দেয় হাইকম্যান্ড। কিন্তু এবারও বিপত্তি বেধেছে, কারণ ইতিমধ্যেই একটি জমি আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আশা।জানা গিয়েছে, ওই মামলায় গত ফেব্রুয়ারি মাসে চাম্বার একটি আদালত তাঁকে এক বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন ডালহৌসির এই বিধায়ক।বিজেপি নেতা বিনিত জোশী আশার নিয়োগকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রথমে কমল নাথ, এখন আশা কুমারী। আমার মনে হয় কংগ্রেসের ভাল কোনও নেতাই নেই।-

পাঞ্জাব নিয়ে ফাঁপড়ে কংগ্রেস, এবার দায়িত্ব দেওয়া আশা কুমারীও দোষী সাব্যস্ত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















