News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক যন্ত্রণায় অতিষ্ঠ গাড়ি চালকরা ভাঙচুর করল চুড়াইবাড়ি চেক পোস্ট
Image

সড়ক যন্ত্রণায় অতিষ্ঠ গাড়ি চালকরা ভাঙচুর করল চুড়াইবাড়ি চেক পোস্ট

NH 44নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জুন৷৷ অসম ও ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়িতে উত্তেজনা৷ জরাজীর্ণ জাতীয় সড়ক বিগত দশ বারো দিন ধরে বন্ধ হয়ে পড়াতে ত্রিপুরা যোগাযোগ বিচ্ছিন্ন গোটা দেশের সাথে৷ শুক্রবার উত্তেজিত ট্রাক চালক সকলে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করে এবং অসমের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে ইট পাথর দিয়ে হামলা করে৷
অসমের বরাক উপত্যকায় পথঘাট সত্যিকারের এমনই খারাপ যে সামান্য বৃষ্টিপাত হলে বন্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা৷ গত দশ বারো দিনের প্রবল বর্ষণের জন্য জাতীয় সড়কটির করিমগঞ্জের লোয়ারপোয়ার থেকে চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা অতি শোচনীয় হয়ে পড়েছে৷ ফলে রাজ্যের সাথে গোটা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ কোনভাবে অত্যাবশ্যকীয় সামগ্রীর গাড়ি ঝঁুকি নিয়ে চলে৷ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে রাজ্যে খাদ্য, জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে৷ বিগত কয়েকদিন ধরে অসম ত্রিপুরা সীমান্ত আটকে থাকা ট্রাক চালক সকলে বৃহস্পতিবার রাতে অসম ত্রিপুরা জিরো পয়েন্টের গেইটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সংগঠিত করে এবং চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে ইট পাথর দিয়ে ডিল ছঁঁুড়ে৷ এই ঘটনার ফলে পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করে যে, প্রতিবাদকারী চালকরা অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে তালাও ঝুলিয়ে দেয়৷ তাদের দাবি ১২ ঘন্টার মধ্যে এই জাতীয় সড়ক ঠিক করে যান চলাচলের জন্য উপযুক্ত করুক৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ অন্যদিকে বাজারিছড়া থানার ওসি অংশুমান রাজকুমার চালকদের কাছ থেকে উৎকোচ দাবি করে চালকদের মারধর করেন৷ আক্রান্ত চালক গৌতম গুহ, রণজিৎ সিং৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top