News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চুরি যাওয়া বাইকসহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে
Image

আগরতলায় চুরি যাওয়া বাইকসহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

BIKE THIEFনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলায় তিন চোরকে জালে তুলতে সফল হয়েছে পুলিশ৷ ধৃতদের হেপাজতে থাকা দুটি বাইকও উদ্ধার করা হয়েছে৷ ধৃত তিন বাইক চোর হল তন্ময় দত্ত (২৪), আব্দুল হালিম (২৬) এবং অমিত বৈদ্য (২৪)৷ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ পশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই তিন কুখ্যাৎ চোরকে জালে তুলতে সফল হয়েছে বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, এই তিন চোর টিআর-০১-ই-৫৫৩৫ ও টিআর-০১-এন-৭৯৯৪ নম্বরের দুটি বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল৷ রাতেই পুলিশ বিষয়টি জানতে পারে এবং শহরের বিভিন্ন এলাকায় পেট্রোলিং পার্টিকে সতর্ক করে দেয়৷ প্রচুর সংখ্যায় পুলিশ শহরে জাল পাতে বৃহস্পতিবার রাতে৷ পুশ্চিম থানারে বেশ কয়েকজন এসআই এই চোরচক্রের পান্ডাদের জালে তোলার জন্য তৎপরতা চালায়৷ গভীর রাতে পুলিশ এই সাফল্য পায়৷
ধৃত তিন চোরকে থানায় নিয়ে গিয়ে পুলিশ জোরদার জেরা করে চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে৷ এই চোরচক্রের আরও বেশ কয়েকজন পান্ডার নামধামও জানতে পেরেছে৷ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না৷ জানা গিয়েছে, চুরি করা বাইকগুলি সীমান্তের ওপাড়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়৷ ওপাড়ের পাচারকারীদের সাথে তাদের সরাসরি সম্পর্ক রয়েছে৷ বিশেষ করে সোনামুড়া সীমান্ত দিয়ে চুরি যাওয়া এই বাইকগুলি পাচার করে দেওয়া হয়৷ এই বিষয়ে সোনামুড়া সীমান্ত এলাকায় বেশ কয়েকজন বাইক পাচারকারীর নামধামও পুলিশ জানতে পেরেছে৷
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের পাশাপাশি মহকুমা শহরগুলিতেও বাইক চোরের দৌরাত্ম্য৷ চোর চক্রের পন্ডারা রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি দলে ভাগ হয়ে প্রতিরাতে ঘুরাফেরা করে৷ পুলিশকে চমকা দিয়ে এই চোরের দল শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে নিয়ে যাচ্ছে সোনামুড়া সীমান্তে৷ সেখানে একটি চক্র এই বাইক বিএসএফের ঢিলেঢালা নজরদারীর সুযোগকে কাজে লাগিয়ে ওপাড়ে পাচার করে দিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top