News Flash

  • Home
  • Uncategorized
  • সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে তাসখন্দে প্রধানমন্ত্রী
Image

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে তাসখন্দে প্রধানমন্ত্রী

PM Taskentনয়াদিল্লি, ২৩ জুন(হি.স.) : দুদিনের সফরে বৃহস্পতিবার তাসখন্দ রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতেই তাঁর এই সফর বলে প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে| আগামীকাল শুক্রবার তিনি দেশে ফিরবেন| সূত্রের খবর, পরমাণু উপকরণ সরবারহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভক্তির বিষয়ে সমর্থন আদায় করাই এই সফরের মূল উদ্দেশ্য| এই বৈঠকে চিন প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গেও তাঁর সাক্ষাত্ হতে পারে বলেও জানা গিয়েছে|
এদিন সকালে প্রধানমন্ত্রী তাসখন্দে পৌঁছালে তাঁর প্রতি বিশেষ সৌজন্য দেখাতে হাজির ছিলেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রী সাভকাত মিরোমনোভিচ মিরজিওয়েভ| উজবেকিস্থানে এসসিও সামিটে যোগদানে করতে অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথাবার্তার মাধ্যমে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা টু্যইটারে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী মোদী|
তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে মোদীর নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক| সামিটের পরে মুখোমুখি বসার কথা দুই রাষ্ট্রনায়কের| জানা গিয়েছে, জিনপিংয়ের কাছে মোদী পরমাণু প্রযুক্তি নিয়ন্ত্রণকারী এলিট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের সদস্যপদের দাবির ব্যাপারে চিনের সমর্থন চাইবেন|
রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত এসসিও বৈঠকে যোগদান থেকে ইতিবাচক ফলের আশায় রয়েছে| বিশেষত অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভারত এসসিওতে পূর্ণ সময়ের সদস্যপদ পেলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে অন্য দেশগুলির কাছ থেকে বাড়তি সহযোগিতার সুযোগ পাবে| বিদেশমন্ত্রকের মুখপাত্র সুজাতে মেহেতা জানিয়েছেন, আগামীকাল শুক্রবারের এসসিও বৈঠকের পরে ডিনার টেবিলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের এব্যাপারে আলোচনা করবেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top