News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ, আইনসভায় বিরোধিতা করতে তৈরি কংগ্রেস
Image

প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ, আইনসভায় বিরোধিতা করতে তৈরি কংগ্রেস

congressসিমলা, ২৩ জুন (হি.স.) : আমেরিকার চাপে পড়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার| কংগ্রেস আইনসভায় এর বিরোধিতা করবে| এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা | তিনি বলেন, কংগ্রেসের আমলে রাজ্যগুলির স্বার্থরক্ষা করে তবেই এফডিআই -এর ছাড়পত্র দেওয়া হয়েছিল| কিন্তু, এই সরকার সেসব কিছুই মানছে না| আইনসভায় আমরা এর বিরোধিতা করব| তিনি আরও দাবি করেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিয়োগে দেশের কোনও লাভ নেই|
বিগত দুবছরে দেশের রপ্তানি কমেছে, মুখ থুবড়ে পড়েছে , সরকার কর্মসংস্থানের কোন নতুন দিশা দেখাতে পারেনি, তারপরও কিভাবে রমরমার সঙ্গে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করছে, সেই প্রশ্ন তোলেন তিনি| তাঁর আরও অভিযোগ, এনডিএ পরিচালিত সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করছে না| দেশে কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটছে| কিন্তু, সে বিষয়ে উদাসীন সরকার| ফলে কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে ? সেই প্রশ্নও তোলেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top