News Flash

  • Home
  • Uncategorized
  • কালীঘাটের ময়না, সত্যি কথা কয় না ঃ মান্নানের মন্তব্যে উত্তপ্ত বিধানসভা
Image

কালীঘাটের ময়না, সত্যি কথা কয় না ঃ মান্নানের মন্তব্যে উত্তপ্ত বিধানসভা

Abdul Mannanকলকাতা, ২৩ জুন (হি.স.) : তৃণমূল বিধায়ক তাপস রায়ের পর ফের আবদুল মান্নানের মন্তব্যকে ঘিরে তুমুল হই হট্টগোল হল বিধানসভায় | বিরোধী দলনেতা হিসেবে আব্দুল মান্নানের প্রথম ভাষণের সময় বেশ কিছু মন্তব্যে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে বিধানসভার অন্দর| হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক মানস মজুমদার|
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রীকে একহাত নেন মান্নান| বেকারদের চাকরি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর দাবীর কটাক্ষ করেন তিনি| এছাড়াও সারদা গোষ্ঠী প্রায় ১ কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা কিনেছিল বলে অভিযোগ ওঠে| সেই ইসু্যতে মুখ্যমন্ত্রীর আঁকা নিয়ে কটাক্ষ করেন আবদুল মান্নান, মুখ্যমন্ত্রীর তিন আঁচড়েই ১০ লাখ| এতেই থেমে থাকেননি তিনি| তৃণমূল সরকারের আমলে চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকেও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা| সবাইকে চমকে দিয়েই তিনি মন্তব্য করেন, কালীঘাটের ময়না, সত্যি কথা কয় না| এরপরই আবদুল মান্নানের মন্তব্যকে হাতিয়ার করে উত্তেজিত হয়ে ওঠেন শাসকদলের বিধায়ক-মন্ত্রীরা|
তাপস রায়ের মন্তব্যকে কেন্দ্র করে ৱুধবার উত্তপ্ত হয়েছিল বিধানসভা| বৃহস্পতিবারও তার আঁচ আরও বাড়ল| রাজ্যপালের ভাষণ-বিতর্কে অংশ নিয়ে এদিন বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের| তার আগে বক্তব্য রাখতে ওঠেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আবদুল মান্নান| ভাষণের প্রথম থেকেই শাসকদলের নেত্রীকে নিশানা করেন তিনি| নেত্রীর প্রতি মান্নানের তীব্র কটাক্ষে রে রে করে ওঠে ট্রেজ়ারি বেঞ্চ| এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে, আবদুল মান্নানের উদ্দেশে কার‌্যত তেড়ে আসেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী| মান্নানের সঙ্গে গলা মেলানোয় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর দিকে তেড়ে যেতে দেখা যায় গোঘাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক মানস মজুমদারকে| পরে পরিস্থিতি সামাল দেন অরূপ বিশ্বাস| বিরোধী দলনেতার বক্তব্যকে নিন্দা করে তাঁর সমগ্র বক্তব্য খারিজ করে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়| সতর্ক করা হয় আবদুল মান্নানকে| কিন্তু, ততক্ষণে উত্তপ্ত হয়ে গিয়েছে বিধানসভা| জানা গিয়েছে এরপর জবাবি ভাষণে যথেষ্ট উত্তেজিত ছিলেন মুখ্যমন্ত্রা মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বাম-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন| কংগ্রেসকে সিপিএমের বি-টিম বলেও কটাক্ষ করেন| এদিনের বিরোধীদের ঘটানো উত্তেজনাকে তাঁর দেখা সবচেয়ে নিন্দাজনক ঘটনাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়| তবে তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভাঙচুরের ঘটনা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top