News Flash

  • Home
  • Uncategorized
  • পালিত হল দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস, ৩০ হাজার মানুষকে যোগাভ্যাসে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী
Image

পালিত হল দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস, ৩০ হাজার মানুষকে যোগাভ্যাসে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

PM MODIচণ্ডীগড়, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস দ্বিতীয় বছরে পা দিল| আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার রাতেই চণ্ডীগড়ে পেঁৗছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালে সেখানে প্রায় ৩০ হাজার মানুষকে যোগ অভ্যাসে নেতৃত্ব দেন তিনি| একই সঙ্গে জানিয়ে দেন, ‘যোগ কোনও ধার্মিক কর্মকাণ্ড নয়, তাই অযথা এ নিয়ে কোনও বিতর্ক তৈরি না করাই ভালো|’ এদিন প্রধানমন্ত্রীর পরণে ছিল সাদা টি-শার্ট ও ট্রাউজার্স সঙ্গে গলায় স্কার্ফ| ৩০ হাজার অংশগ্রহণকারীর মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি একদিকে যেমন ছিলেন প্রতিরক্ষা কর্মীরা, তেমনই হাজির হয়েছিল বহু স্কুল পড়ুয়াও|
এদিন যোগ শিবিরে উপস্থিত সবাইকে যোগাসনের উপকারীতা সম্পর্কে সচেতন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বলেন, তিনি নিজে প্রতিদিন যোগাভ্যাস করেন| ভারতের যে হারে ডায়াবিটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে তাতে অত্যন্ত বিচলিত প্রধানমন্ত্রী| তিনি বলেছেন, যাঁরা এই রোগে ভুগছেন তাঁরা যদি অবিলম্বে যোগাভ্যাস শুরু করেন তাহলে লক্ষণীয় উপকার পাবেন|
২১ জুন, এই দিনটিতে সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস| মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| এরপরই সারা ভারতে পালিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top