News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহাসিক দিন, যুদ্ধবিমানের ককপিটে ৩ মহিলা পাইলট
Image

ঐতিহাসিক দিন, যুদ্ধবিমানের ককপিটে ৩ মহিলা পাইলট

Indian air forceহায়দরাবাদ, ১৮ জুন (হি.স.): তৈরি হল নতুন ইতিহাস| মোহনা সিং, আভানি চতুর্বেদী ও ভাবনা কান্থ, ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের প্রথম তিন মহিলা পাইলট| শনিবার হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমি থেকে পাইলট প্রশিক্ষণ শেষ করে বেরোলেন তঁারা| গ্র্যাজুয়েশন প্যারেডে আনুষ্ঠানিক ভাবে তাঁদের বায়ুসেনার যুদ্ধবিমানের পাইলটের স্বীকৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর| এঁরা প্রত্যেকেই প্রশিক্ষণের প্রথম ধাপ সাফল্যের সঙ্গে পেরিয়ে গিয়েছেন| তিন কন্যারই ১৫০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা আছে| তাঁদের প্রত্যেকেরই ১৫০ ঘন্টা যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে| তবে এখনই সরাসরি যুদ্ধক্ষেত্রে বিমান ওড়ানোর অনুমতি নেই তাঁদের| আগামি ৬ মাস ব্রিটেনে নির্মিত হক যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ নেবেন| তারপরই যুদ্ধক্ষেত্রে পাইলট হিসেবে যোগদান করতে পারবেন এই তিন কন্যা| এয়ার চিফ অরূপ রাহা জানিয়েছেন, এঁদের কাউকেই মহিলা বলে বিশেষ কোনও সুযোগ সুবিধে দেওয়া হবে না| প্রত্যেক ফাইটার পাইলটের যা দায়িত্ব এঁদেরও তাই থাকবে|
এযাবত্ বায়ুসেনায় মহিলাকর্মী, মহিলা পাইলট থাকলেও, তাঁদের যুদ্ধবিমান ওড়ানোর অনুমতি দেওয়া হয়নি| সাধারণত প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকাজ ও বিমান মহড়ারকাজে নিযুক্ত ছিলেন তাঁরা| উল্লেখ্য, মোহনা, আভানি ও ভাবনাদের স্বপ্ন পূরণের দরজা খোলার ঘোষণাটি হয়েছিল গত ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে| বায়ুসেনা প্রধান অরূপ রাহা সে দিন যুদ্ধবিমানে মহিলা পাইলট নিয়োগের কথা ঘোষণা করেছিলেন|
যুদ্ধবিমান ওড়ানোর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শেষ করার পর, চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ নিতে তিন কন্যা হায়দারাবাদ থেকে এ বার কর্নাটকের বিদারে যাবেন| এখনও পর্যন্ত কোনও মহিলার পা পড়েনি সেখানে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top