News Flash

  • Home
  • Uncategorized
  • মরণ ফাঁদে পরিণত বিশ্রামগঞ্জ থেকে জোড়াপুকুর পার যাওয়ার কাঠের সেতু
Image

মরণ ফাঁদে পরিণত বিশ্রামগঞ্জ থেকে জোড়াপুকুর পার যাওয়ার কাঠের সেতু

ROADনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ জুন৷৷ বিশ্রামগঞ্জ ডিএম অফিস থেকে মাত্র ১ কিলোমিটার এই কাঠের সেতুটির দূরত্ব৷ জোড়পুকুর পার এলাকাবাসীর একমাত্র রাস্তা বিশ্রামগঞ্জ যাওয়ার জন্য এই সেতুটি ভরসা৷ কিন্তু এই সেতুটির অবস্থা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ দীর্ঘ দুবছর আগে রাঙ্গাপানী নদীর উপর আরেকটি পাকা সেতু নির্মাণ হয়েছে, পিডব্লিউডি কর্তৃপক্ষের সহায়তায়৷ কিন্তু কেন এই উদাসীনতা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা দেখা দিয়েছে৷ তারা বহুবার কর্তৃপক্ষকে চিঠিতে সেখানে যোগাযোগ করেও কোন প্রতিকার পায়নি৷ এখন কাঠের সেতুটিই হচ্ছে তাদের একমাত্র ভরসা৷ এই কাঠের সেতুটি দিয়ে মোটর সাইকেল, অটো সবরকমের যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত৷ যে কোন সময় যানবাহন রাঙ্গাপানী নদীতে পড়ে যেতে পারে৷ তাছাড়া যদি কোন কারণে জোড়পুকুর পার এলাকায় কোন দুর্ঘটনা ঘটে, বিশ্রামগঞ্জ থেকে অগ্ণিনির্বাপক দপ্তরে ছোট বড় কোন যানবাহনই যেতে পারবে না এই সেতুর উপর দিয়ে৷ তাই এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন৷ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন যে পাকা সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ার দুবছর পরও কেন সেতুটি যান চলাচল করা সম্ভবপর হয়নি এনিয়ে প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top