News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুর ভরাট ঘিরে ভট্টপুকুর এলাকায় বিবাদ চরমে
Image

পুকুর ভরাট ঘিরে ভট্টপুকুর এলাকায় বিবাদ চরমে

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ভট্টপুকুরের ভঁুইয়া বাড়ির প্রাচীন পুকুর ভরাট করাকে কেন্দ্র করে বিবাদ তুঙ্গে উঠেছে৷ প্রাচীন এই পুকুরটি ভরাট না করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু এলাকাবাসীর দাবি উপেক্ষা করে পুকুর ভরাট অব্যাহত রয়েছে৷ তাতে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এসে পুকুর ভরাট বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন৷ আন্দোলনকারীরা জানান,  ভট্টপুকুরের ভঁুইয়া বাড়ির প্রাচীন পুকুরটি ভরাট বন্ধ করার জন্য এলাকাবাসীর তরফে পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, নগরোন্নয়নমন্ত্রী মানিক দে সহ পদস্থ আধিকারিকদের কাছে দাবি জানিয়েছেন৷ কিন্তু তাতে ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ সে কারণেই বাধ্য হয়ে এলাকাবাসী সোমবার সকালে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে৷ অবিলম্বে প্রাচীন এই পুকুরটি ভরাট বন্ধ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷ আন্দোলনকারীরা জানান, ভঁুইয়া বাড়ির প্রাচীন এই পুকুর এলাকাবাসীর কাছে খুবই অত্যাবশকীয়৷ পূজাপার্বণ, বিয়ে অনুষ্ঠান সহ বিভিন্ন কাজে এই পুকুরের জল কাজে লাগানো হয়৷ শুধু তাই নয়, এলাকায় অগ্ণিসংযোগের ঘটনা ঘটলে এই পুকুরের জলই আগুন নেভানোর জন্য একমাত্র ভরসা৷ ফায়ার সার্ভিসও এই পুকুরকে নির্ভর করেই আগুন নেভানোর চেষ্টা করে৷ সেক্ষেত্রে বহু পুরানো এই পুকুর ভরাট করার প্রয়াস বন্ধ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ উল্লেখ্য, পুকুর কিংবা জলাশয় ভরাট করার প্রবণতা গত বেশ কয়েক বছর ধরেই ব্যাপক আকার ধারণ করেছে৷ বিনা অনুমতিতেই এসব পুকুর ও জলাশয় ভরাট করা হচ্ছে৷ পুকুর ও জলাশয় ভরাট করার ফলে নানা জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ প্রাকৃতিক ভারসাম্যও বিনষ্ট হচেছ৷ জলাধার না থাকায় সামান্য বৃষ্টিতেই বাড়িঘরের জল রাস্তায় জমে বানভাসী পরিস্থিতির   সৃষ্টি হচ্ছে৷ এই অবস্থা থেকে উত্তরণের জন্য পুকুর কিংবা জলাশয় ভরাট বন্ধ করার খুবই জরুরি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top