News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে এক রাতে দুই বাড়িতে চুরি, হাতিয়ে নিল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী
Image

খোয়াইয়ে এক রাতে দুই বাড়িতে চুরি, হাতিয়ে নিল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ জুন৷৷ খোয়াইতে চুরি কান্ড অব্যাহত৷ একের পর এক চুরির ঘটনায় রীতিমত নাজেহাল খোয়াইবাসী৷ সোমবারও ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা৷ খোয়াই থানাধীন গণকী এলাকায় জনৈক বাসিন্দা অরবিন্দ দেবনাথ এবং ভাই সুভাষ দেবনাথের বাড়ীতে প্রকাশ্য দিবালোকেই এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে৷ ঘটনার সময় এই দুই বাড়ীতেই কেউ উপস্থিত ছিলেন না৷ জানা যায় পরিবারের লোকজনের অনুপস্থিতিতেই দুটি ঘর হাত সাফাই করে চোরের দল৷ স্বর্ণালঙ্কার, টিভি সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়৷ প্রচুর ক্ষতির সম্মুখীন অরবিন্দ দেবনাথের পরিবারটি৷ যদিও পুলিশ এখনও শীতঘুমেই৷
ইদানিংকালে খোয়াই শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনার কোন কুলকিনারা করতে ব্যার্থ হয়েছে খোয়াই পুলিশ প্রশাসন৷ একের পর এক চুরি, ছিনতাই এবং সমাজ বিরোধী কার্যকলাপ অব্যাহত খোয়াই শহর ও শহরতলীতে৷ সমাজ বিরোধীদের দৌড়াত্বে বাড়ছে নেশা, জুয়ার রমরমা৷ বাড়ছে চুরির ঘটনা৷ কোনও প্রকার উদ্যোগ নিতে ব্যর্থ পুলিশ প্রশাসন৷ শুধু জনগণের মালামালই অসুরক্ষিত নয়, সরকারী অফিসগুলোও চোরদের নিশানায় থাকছে৷ সরকারী মালামাল চুরি হচ্ছে৷ সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ জনগন৷ কিন্তু থানা বাবুরা মনে করেন শুধু কাগজে-কলমে লিপিবদ্ধ করাই যেন উনাদের কাজ৷ এই অসুরক্ষা বোধ থেকেই নিজেদের মালামাল রক্ষায় নিজেরাই পাহাড়া দিচ্ছেন জনগণ৷ বাজার থেকে পাড়া সর্বত্রই পাহাড়া দিতে দেখা যাচ্ছে জনসাধারণকে৷ অথচ প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়ছেন খোয়াইবাসী৷ পুলিশ শুধু মাসোহারা পেয়েই বহাল তবিয়তে দিন কাটাচ্ছে৷ মাসোহারা আদায় করা ছাড়া আর কিছুই পারেনা পুলিশ, বলছেন ক্ষুব্ধ জনসাধারণ৷ এখন কি তাহলে নিজের মালামাল রক্ষা করতে প্রকাশ্য দিবালোকেও নিজেদেরই পাহাড়া দিতে হবে জনসাধারনকে? নাকি ঘুম ভেঙে পুলিশ প্রশাসন নিজেদের প্রয়াশে যোগ্য ভূমিকা গ্রহণ করবে? প্রশ্ণ জনমনে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top