News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু, ভাঙচুর
Image

জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু, ভাঙচুর

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ আবারও এক অমানবিক ঘটনা ঘটে গেল রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে৷ শুধুমাত্র চিকিৎসকের গাফিলতিতে অকালে ঝড়ে গেল একটি অবুঝ প্রাণ৷ শিশুটির সিদ্ধি আশ্রম এলাকার বাসিন্দা বাবুল দাসের দুই বছরের কন্যা মেঘাশ্রী দাস৷ ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে মঙ্গলবার ঘটে গেল ধুন্ধুমার কান্ড৷
আবারও রাজ্যের গর্বের হাসপাতাল বলে পরিচিত জিবি হাসপাতালে ঘটে যাওয়া এক অমানবিক ঘটনার সাক্ষী হল রাজ্যবাসী৷ বিনা চিকিৎসায় দুই বছরের একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার জিবি হাসপাতালে ঘটে গেল ধুন্ধুমার কান্ড৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত দুটোয় সিদ্ধি আশ্রম এলাকার বাসিন্দা বাবুল দাস তার দুই বছরের সন্তান মেঘাশ্রীকে নিয়ে জিবি হাসপাতালে আসেন৷ শিশুটির খুব জ্বর ও সর্দি কাশি ছিল৷ ইমার্জেন্সিতে শিশুটিকে দেখালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে ভর্তির পরামর্শ দেন৷ তখন বাবুলবাবু মেয়েকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুবিভাগে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীরা বেড নেই বলে কম্বল পেতে নিচে শিশুটিকে রাখার নির্দেশ দেয় শিশুটির বাড়ির লোককে৷ সে অনুযায়ী শিশুটির মা মেঝেতেই শিশুটিকে নিয়ে আশ্রয় নেন৷ তারপর ইউনিটে ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তারবাবু জানায় সময়মত দেখা হবে৷ নিরূপায় হয়ে শিশুটির মা শিশুটিকে কোলে নিয়ে প্রহর গুনছেন কখন ডাক্তারবাবুর দয়া হবে তখন এসে তাদের আদরের সন্তানকে দেখবেন৷ এক সময় শিশুটি যন্ত্রণায় ছটফট করছিল৷ নিজ সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বারবার কাতর আবেদন জানিয়েও কর্তবর্যত চিকিৎসকরা সাড়া দেয়নি৷ ওনারা তখন সুুখ নিদ্রায় ছিলেন৷ ভোর হতেই আবারও মেঘাশ্রীর মায়ের কাতর আবেদন ডাক্তারবাবু যদি দয়া করে একটু আমার মেয়েকে দেখুন৷ কড়া সুরে ডাক্তারবাবু জবাব এখনো সময় হয়নি ৮টায় দেখব৷ বিফল হয়ে আবারও ফিরে এসে সন্তানকে বুকে আগলে স্নেহের পরশ দিয়ে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন আর একটু ধৈর্য্য ধর মা৷ এই তো ডাক্তারবাবু আসবেন৷ পাশাপাশি ডাক্তারবাবুদের রাগ ও ক্ষোভ দেখাতে পারছেন না মমতাময়ী মা পাছে নিজের একমাত্র সন্তানের না আবার ক্ষতি হয়ে যায়৷ ক্ষতি তো হয়েই গেল৷
সমস্ত ধৈর্য্যের বাধ ভেঙে মৃত্যুর কোলে ঢলে পড়ল অভাগী মায়ের দুই বছর বয়সী একমাত্র শিশু সন্তান মেঘাশ্রী৷ মেয়েকে হারিয়ে গগনভেদী আর্তনাদ করতে করতে এক সময় পাগলের প্রলাপ বকছিলেন সদ্য শিশু হারা মা৷ একসময় জ্ঞানও হারিয়ে ফেলছেন৷ পাশে একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ পিতা বাবুল দাস৷ নীরবে ধিক্কার জানাচ্ছেন গর্বের হাসপাতালের ডাক্তারবাবুদের৷ জানা যায়, শিশুটির মৃত্যুর জন্য দায়ী সে সময় শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই কসাই চিকিৎসক দীনেশ ও ধীরাজ৷ সদ্য মৃত শিশু মেঘাশ্রী যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখন এক সময় ঐ দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবুরা ফেসবুক ও ওয়াটসআপ নিয়ে ব্যস্ত আবার এক সময় ডিউটি আওয়ারের মধ্যেই ওনারা নাক ডেকে নিদ্রা যাচ্ছিলেন বলে জানায় শিশুটির আত্মীয়রা৷ মঙ্গলবার শিশুটির মৃত্যুর খবর পৌঁছতেই তার আত্মীয়স্বজন জিবি হাসপাতালে এসে ক্ষোভ ওগরে দেন৷ এক সময় ভাঙচুরও চালায় তারা৷ শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী এসে পরিস্থিতি আয়ত্ত্বে আনে৷ এভাবে একের পর এক চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যুতে আবারও রাজ্যের প্রধান হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবা প্রশ্ণের মুখে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top