নয়াদিল্লি,৭ (হি.স.) : আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, রমজানে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হোক।উল্লেখ্য, সোমবার সন্ধেয় আকাশে নতুন চাঁদ দেখার পর রমজান মাস শুরু হয়েছে।
মহম্মদের পথ অনুসরণ করেই গোটা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও জল ছোঁন না মুসলিমরা। এই উপোসের মাধ্যমে আল্লাহ–র আরও কাছে আসা যায় বলে বিশ্বাস। এই উপোসের আরও একটি দিক রয়েছে। বলা হয়, পৃথিবীতে অনেক মানুষই দু’বেলা খেতে পায় না। তাদের যন্ত্রণা ভাগ করে নিতেই এই নিয়ম। যদিও বয়ঃজ্যেষ্ঠ, বাচ্চা ও অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিয়মের কিছু হেরফের ঘটে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর এক ঢোক জল ও খেজুর মুখে দিয়েই উপোস ভাঙেন বেশিরভাগ মানুষ। অনেক জায়গায় আয়োজন হয় ইফতারের।-
2016-06-07

