News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁধ ভেঙ্গে বন্যা আঠারমুড়ার পাদদেশে, প্রশাসনের ভূমিকায় হতাশ দূর্গতরা
Image

বাঁধ ভেঙ্গে বন্যা আঠারমুড়ার পাদদেশে, প্রশাসনের ভূমিকায় হতাশ দূর্গতরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ জুন৷৷ বাঁধ ভাঙ্গা জলে বন্যা কবলিত হল আঠারমুড়া পাদদেশের একটি পাড়া৷ দশ বারোটি পরিবারের লোকজন মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফে ঐ পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেনা৷ তাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ অসহায় এই পরিবারগুলি থাকার কোন বিকল্প সন্ধান পাচ্ছেনা৷
river-flood-general-2-patrick-lewisরেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইনের ক্ষতি রোধ করতে আঠারমুড়া পাহাড়ের পাদদেশে চামলছড়ায় একটি বাঁধ দিয়েছিল৷ সেই বাঁধের ফলে ছড়ার জল জমে ফুলে উঠে৷ শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টিতে চামল ছাড়ায় জলস্ফীতি দেখা দেয়৷ শনিবার রাতে হঠাৎ ছড়ার উপর দেওয়া বাঁধ আচমকা ভেঙ্গে যায়৷ বাঁধ ভাঙ্গার ফলে ছড়ার জল ঐ এলাকার কৃষ্ণমণি পাড়ায় ঢুকে পড়ে৷ ঐ পাড়ায় দশ বারোটি পরিবার বসবাস করেন৷ বাড়ি ঘরে জল ঢুকে পড়ে৷ বাশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তৈরী ঘরগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘরের ভেতরে থাকা সব আসবাব পত্র জলে ভাসছে৷ জলে থৈ থৈ করছে ঘরের মেঝে৷ ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অসহায় অবস্থার সম্মখীন হয় ঐ পাড়ার অভিভাবকরা৷ বিষয়টি রবিবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনকে জানানো হয়৷ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন৷
অবাক করার বিষয় হল বন্যার কবলে পড়া ঐ পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা ত্রাণের ব্যবস্থা করার কোন প্রয়োজনীয়তা বোধ করেননি মহকুমা শাসক৷ শুধু তাই নয়, ঐ পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও কোন আশ্বাস দেননি৷ মহকুমা প্রশাসনের এই ধরনের নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছেন বন্যা কবলিত ঐ পরিবারগুলি৷ অবিলম্বে তাদের ত্রাণ শিবিরে পৌঁছানোর দাদী উঠেছে৷ পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তারও দাবী উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top