News Flash

  • Home
  • Uncategorized
  • খাকি উর্দিধারীদের গুন্ডামী, জাতীয় সড়ক অবরোধ যান চালকদের
Image

খাকি উর্দিধারীদের গুন্ডামী, জাতীয় সড়ক অবরোধ যান চালকদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ জুন৷৷ সিগন্যাল না মানায় খাকি উর্দিধারীদের রোষাণলে পড়লেন এক ট্রাক চালক৷ পুলিশের বেধরক মারে ট্রাক চলক গুরুতর জখম হয়েছেন৷ পুলিশের এই গুন্ডামির প্রতিবাদে অন্যান্য ট্রাক চালকরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছেন৷ ঘটনা চুড়াইবাড়ি থানার অধীন শনিছড়ায়৷ রাতে খবর লেখা পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা ও অবরোধ আন্দোলন জারী রয়েছে৷
TRIPURA POLICEসংবাদে প্রকাশ, এমনিতেই জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালকদের৷ তার উপর পুলিশের গুন্ডামি৷ জানা গিয়েছে, দীর্ঘ পক্ষকাল সময় যাবত জাতীয় সড়কের লোয়ারপোয়ায় আটক থাকার পর ট্রাক নিয়ে রাজ্যে আসতে শুরু করেছেন চালকরা৷ চরম দুর্ভোগের শিকার চালকরা তিতিবিরক্ত হয়ে উঠেছেন৷ তার উপর তারা তীব্র খাদ্য সংকট কাটিয়ে এসেছেন৷
ইউপি-৫২-এফ-৭৯৮৩ নম্বরের একটি ট্রাক পণ্য নিয়ে চুড়াইবাড়ি সেল টেক্স অফিসের গেইট পাস নিয়ে রাজ্যে আসে৷ চালক নির্মল দে ট্রাক নিয়ে জাতীয় সড়ক ধরে আগরতলার উদ্দেশ্যে আসছিল৷ চুড়াইবাড়ি থানার অধীন শনিছড়া এলাকায় পুলিশের একটি নাকা রয়েছে৷ সেই নাকার কাছে আসতেই কর্তব্যরত পুলিশ ট্রাকটিকে থামানোর জন্য চালককে লক্ষ্য করে সিগন্যাল দেয়৷ চালক ব্র্যাক কষতে কষতে একটু এগিয়ে যায়৷ কিছুদূর গিয়ে চালক ট্রাকটি থামায়৷ তখনই পুলিশ চালককে গালাগাল দিতে থাকে এবং অভিযোগ করে ঐ গাড়িতে দুনম্বরি মাল রয়েছে৷ অভিযোগ খন্ডন করতেই চালক নির্মল দে’র সাথে পুলিশের বাকবিতন্ডা শুরু হয়৷ এরই মাঝে সেখানে কর্তব্যরত পুলিশ চালক নির্মল দে-কে মারধর করে৷ পিছনে পিছনে আসা অন্যান্য ট্রাক চালকরা তাতে ক্ষুব্ধ হয়ে উঠেন৷ চালকরা ট্রাক থামিয়ে রাস্তায় অবরোধ আন্দোলনে সামিল হন৷ প্রচুর সংখ্যায় যানবাহন সেখানে আটকা পড়ে যায়৷ চালকরা অভিযোগ করেছেন অযথা পুলিশ ট্রাক চালককে মারধর করেছে৷ প্রায়শই যান চালকদের সাথে অভব্য আচরণ করে৷ এই বিষয়ে একটি বিহিত হওয়া প্রয়োজন৷ অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছেন উত্তর জেলার পদস্থ পুলিশ অফিসাররা৷ রাতে খবর লেখা পর্যন্ত সেখানে পুলিশের সাথে আলোচনা চলছে ট্রাক চালকদের৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top