News Flash

  • Home
  • Uncategorized
  • ফেডারেল ফ্রন্ট নিয়ে চিন্তিত নয় বি জে পি: অরুণ জেটলি
Image

ফেডারেল ফ্রন্ট নিয়ে চিন্তিত নয় বি জে পি: অরুণ জেটলি

নয়াদিল্লি,  ৫ জুন (হি.স.): ফেডারেল ফ্রন্ট নিয়ে চিন্তিত নয় বি জে পি। এই ফ্রন্ট  কোনও সমস্যা তৈরি করতে পারবে না।রবিবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, কংগ্রেস দুর্বল হওয়ায় বিরোধিতার যে শূন্যস্থান তৈরি হচ্ছে তা আঞ্চলিক দল নিয়ে গড়া কোনও জোট পূরণ করতে পারবে না।জেটলি বলেন, বি জে পি–র বিরোধী কে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক চলতেই থাকবে। কেননা বিরোধীরা বিভক্ত। ‌ফেডারেল ফ্রন্ট একটি পরীক্ষিত, ব্যর্থ ধারণা। অতীতেও এই রকম পরীক্ষা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে। সম্প্রতি চার রাজ্যের বিধানসভা নির্বাচনে দুটি রাজ্য কেরল ও অসম খুইয়েছে কংগ্রেস। কেরলে ক্ষমতায় এসেছে সি পি এম। আর অসম গিয়েছে বি জে পি–র ঝুলিতে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে যুক্তরাষ্ট্রীয় মোর্চার প্রস্তাব দেন আর জে ডি প্রধান লালুপ্রসাদ যাদব। তাঁকে সমর্থন করেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। সে দিনই কলকাতার প্রেস ক্লাবে জেটলি বোঝাতে চান, বিষয়টি আমল দিচ্ছে না বি জে পি। দেশের বর্তমান পরিস্থিতে বি জে পি কোন দলকেই সম্ভাব্য বিরোধী হিসেবে দেখছে না বলেও জানান অরুণ জেটলি । জে ডি ইউ নেতা নীতীশ কুমারকেও হুমকি মনে করছেন না তিনি। তবে তাঁর মতে যে কেউ বিরোধী হিসেবে উঠে আসতে পারে। কারণ,রাজনীতিতে কোনও শূন্যস্থান থাকে না।‌

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top