News Flash

  • Home
  • Uncategorized
  • খরা পরিস্থিতির মোকাবিলা সফট ড্রিংক কারখানা বন্ধের দাবি ‘স্বদেশী জাগরণ মঞ্চ’-এর
Image

খরা পরিস্থিতির মোকাবিলা সফট ড্রিংক কারখানা বন্ধের দাবি ‘স্বদেশী জাগরণ মঞ্চ’-এর

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): খরা পরিস্থিতির মোকাবিলা দেশে খরা পরিস্থিতির মোকাবিলা এবং জলের অপচয় বন্ধ করার জন্য সফট ড্রিংক কারখানা বন্ধ করার দাবি জানাল ‘স্বদেশী জাগরণ মঞ্চ।’সম্প্রতি ভোপালে এই সংগঠনের সভায় বলা হয়েছে, কোকাকোলা, পেপসি-র মতো সফট ড্রিংক সংস্থাগুলির কারখানায় জলের অপচয় হচ্ছে। তাই সরকারের উচিত এই কারখানাগুলি বন্ধ করা অথবা জল নিয়ন্ত্রণ করা। উন্নয়নমূলক প্রকল্পের নামে গাছ কাটা এবং আখ ও অন্যান্য যেসব ফসল চাষে বেশি জল লাগে সেগুলির চাষ বন্ধ করারও দাবি জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ।
সরকারকে বুঝতে হবে, তথাকথিত উন্নয়নের চেয়ে বেঁচে থাকা বেশি জরুরি। তাই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সমস্যাকে আরও গুরুত্ব দিতে হবে। স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেছেন, কোলা ইউনিটগুলি প্রচুর জল নষ্ট করছে। ফলে স্থানীয় মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বৃহৎ বাণিজ্যিক সংস্থাগুলি পরিবেশের ক্ষতি করে। তাদের জন্যই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। জিডিপি বাড়ানোর কথা বলে মানুষকে বিপদে ফেলে দেওয়ার অর্থ হয় না।-

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top