দোহা, ৫ জুন (হি.স.): ভারত ব্যবসার প্রভূত সুযোগ রয়েছে৷ ভারতে বিনিয়োগ করে এই সুযোগ আপনারা কাজে লাগান৷ কাতারে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে এই ভাষাতেই তাঁদের ভারতে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কাতারের শিল্পপতিদের তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, রেলওয়ে ও সৌরশক্তির মত ক্ষেত্রে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। রবিবার কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর৷
শনিবারই আফগানিস্তান থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছন মোদী৷ দোহায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ গোলটেবিল বৈঠকে মোদী বলেন, ৮০ কোটি তরুণ-তরুণী ভারতের শক্তি৷ কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, রেলওয়ে ও সৌরশক্তির মত ক্ষেত্রে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে৷ মানুষের জীবনযাপনের মানোন্নয়নের জন্য তৈরি হচ্ছে স্মার্ট সিটি, মেট্রো৷
শিল্পপতিদের সঙ্গে বৈঠকের আগে শনিবার স্থানীয় একটি মেডিক্যাল ক্যাম্পে কর্মরত ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ তাঁদের তিনি আশ্বাস দেন, সেদেশে তাঁদের যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়গুলি নিয়ে তিনি কাতারের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন৷
কাতারের শিল্পপতিদের ভারতে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















