নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): আরও নিখুঁতভাবে আবহাওয়ার হাল–হকিকৎ জানতে বিমান কিনতে চলেছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে দেড় থেকে দু’বছরের মধ্যে পুণের আই আই টি এমের হাতে আসবে এই বিশেষ বিমান। কেন্দ্রীয় ভূ–বিজ্ঞানমন্ত্রী হর্ষ বর্ধন সংবাদ সংস্থা পি টি আই–কে এই বিমান কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। বিশ্বের হাতেগোণা কয়েকটি দেশের কাছেই এই জাতীয় বিমান রয়েছে। দক্ষিণ এবং দক্ষিণ–পূর্ব এশিয়ায় একমাত্র ভারতই এই জাতীয় প্রযুক্তি হাতে পেতে চলেছে। এখন বেসরকারি সংস্থাগুলোর থেকে বিমান ভাড়া নিয়ে কাজ চালায় ভারত। হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘আবহাওয়া সংক্রান্ত পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্র থাকবে এই বিমানে। ২–৩ জন বিমানে থেকেই গবেষণা করতে পারবেন।’ আগামী মাসের মধ্যেই বিমানের জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে বলে তিনি জানিয়েছেন। দপ্তরের সচিব এম রাজীবন বলেছেন, এ বছরের শেষেই বিমান কেনা হয়ে যাবে।
আবহাওয়ার হাল–হকিকৎ জানতে বিমান কিনতে চলেছে ভারত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















