News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় বেসুরো জাতীয় সংগীত, তদন্তের নিৰ্দেশ অধ্যক্ষের
Image

বিধানসভায় বেসুরো জাতীয় সংগীত, তদন্তের নিৰ্দেশ অধ্যক্ষের

গুয়াহাটি, ০২ জুন, (হি.স.) : চতুৰ্দশ অসম বিধানসভার প্ৰথম অধিবেশনের আজ বৃহস্পতিবারের দ্বিতীয় দিনের কার্যসূচিতে বেসুরো জাতীয় সংগীত পরিবেশনের মতো এক দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার শীঘ্র অনুপুঙ্খ তদন্ত রিপোর্ট পেশ করতে বিধানসভা সচিবকে নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত দাস। আজ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের আগে বিভিন্ন বাদ্যযন্ত্রে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। চিরপরিচিত জাতীয় সংগীতের শুরুতে এক বেসুরো উদ্ভট শব্দে বিধানসভায় উপস্থিতবর্গকে স্তম্ভিত করার পাশাপাশি মৰ্মাহিত করে তুলে। এরপর বিধানসভার কার্যক্রমণিকা শেষ হলে কী কারণে এমন উদ্ভট শব্দে জাতীয় সংগীত বেজে ওঠেছে সে-সম্পর্কে অনুপুঙ্খ তদন্ত করে শীঘ্র প্রতিবেদন জমা দিতে বিধানসভার সচিবকে নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত দাস।

অবশ্য রাজ্যপালের ভাষণের পর যাবতীয় অসংলগ্নতা কাটিয়ে কোনও ধরনের গোলমেলে শব্দ ছাড়া সুন্দরভাবে পরিবেশিত হয়েছে জাতীয় সংগীত। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক কোনও গোলযোগের ফলেই জাতীয় সংগীত পরিবেশনের শুরুতে এমন বিকট শব্দ ধ্বনিত হয়েছে। তবে এমন এক গাম্ভীর্যপূর্ণ কার্যক্রমে কেন যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হবে সেটাই এখন নানাজনের প্রশ্ন।-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top